Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইল রিচার্জের থেকেও কম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকিটের সর্বনিম্ন দাম কত?

দুবাইয়ে আয়োজিত ম্য়াচের গেট মানিও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের কাছেই রাখবে।

মোবাইল রিচার্জের থেকেও কম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকিটের সর্বনিম্ন দাম কত?

প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি টিকিটের দাম

শেষ আপডেট: 16 January 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো : আগামী মাস থেকেই পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি-র এই মেগা ইভেন্ট। গত ২৯ বছরে এই প্রথমবার পাকিস্তানে আইসিসি-র কোনও ইভেন্ট আয়োজন করা হচ্ছে। পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে আয়োজিত এই টুর্নামেন্টে টিকিটের দাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তিনটে স্টেডিয়ামেই টিকিটের দাম ভিন্ন।

সামা টিভির বক্তব্য অনুসারে, এই টুর্নামেন্টে টিকিটের দাম ৬২০ টাকা থেকে ৭,৭৫০ টাকা পর্যন্ত ধার্য্য করা হয়েছে। তবে এই টুর্নামেন্টে টিকিটের সর্বনিম্ন দাম ভারতীয় মুদ্রায় ৩১০ টাকা। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টিকিটের সর্বাধিক মূল্য ৭,৭৫০ টাকা ধার্য্য করেছে, যা ভারতীয় মুদ্রায় মাত্র ৫,৫৮০ টাকা।

এই টুর্নামেন্টে VIP টিকিটের দাম কত?

রাওয়ালপিণ্ডিতে আয়োজিত পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে টিকিটের দাম ২০০০ পিকেআর (পাকিস্তানি মুদ্রা) ধার্য্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় সেটা পড়বে মাত্র ৬২০ টাকা। পিসিবি প্রত্যেকটা ম্যাচ ভিআইপি টিকিটের দাম ১২,০০০ পিকেআর (ভারতীয় মুদ্রায় ৩,৭২৬ টাকা) ধার্য্য করা হয়েছে। কিন্তু, সেমিফাইনাল ম্যাচের জন্য টিকিটের দাম ২৫,০০০ পিকেআর (ভারতীয় মুদ্রায় ৭,৭৬৪ টাকা) রাখা হয়েছে। কিন্তু, একজন ব্যক্তি মাথাপিছু কতগুলো করে টিকিট কাটতে পারবেন, তা এখনও স্পষ্ট হয়নি। সমর্থকরা এই টিকিট কাউন্টার থেকে কিনতে পারবেন। কিংবা অনলাইনেও তা বুক করতে পারেন।

ভারতের প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হবে

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হবে। এই টুর্নামেন্টে ভারতের প্রত্যেকটা ম্যাচই নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে আয়োজন করা হবে। আর সেকারণেই একটি সেমিফাইনাল ম্যাচ দুবাইয়ে এবং অন্যটি লাহোরে আয়োজন করা হবে। আইসিসি-র নিয়ম অনুসারে আয়োজক দেশই টিকিট বিক্রি করতে পারবে। আর গেট মানি থেকে প্রাপ্ত অর্থ তারা নিজেদের কাছেই রাখে।

পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, দুবাইয়ে আয়োজিত ম্যাচের গেট মানিও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের কাছেই রাখবে। আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে মহাযুদ্ধের আয়োজন করা হচ্ছে।


```