Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত?

প্রতিটা ম্য়াচই ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে থেকে শুরু হবে।

প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত?

রোহিত শর্মা এবং বাবর আজম

শেষ আপডেট: 24 December 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বহুদিন ধরেই এই ঘোষণার অপেক্ষা করছিল গোটা ক্রিকেট বিশ্ব। এবারের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতে থাকলেও, তা হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে। কারণ, বিসিসিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নিরাপত্তার কারণে তারা পাকিস্তান যেতে পারবে না।

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্য়াচে পাকিস্তান এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আর আগামী ৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া তাদের প্রতিটা ম্য়াচই দুবাইয়ে খেলবে।  কবে-কোন দলের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে, আসুন সেটা জেনে নেওয়া যাক।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচি - 

  • ২০ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম ভারত
  • ২৩ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম ভারত
  • ২ মার্চ – নিউজিল্যান্ড বনাম ভারত

প্রসঙ্গত, প্রতিটা ম্যাচই ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে থেকে শুরু হবে। যদি ভারতীয় ক্রিকেট দল ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে সেই ম্যাচটা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।

এই টুর্নামেন্ট মোট আটটি দলের মধ্যে আয়োজন করা হবে। গোটা টুর্নামেন্ট জুড়ে খেলা হবে মোট ১৫ ম্যাচ। পাকিস্তানের মোট তিনটে ভেন্যুতে ম্যাচগুলো খেলা হবে - রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচি। যদিও ভারতের প্রতিটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হবে। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সেমিফাইনাল ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। সেটা অবশ্যই ভারতের কথা মাথায় রেখে। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা লাহোরে আয়োজন করা হবে।


```