Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাডিলেডে লজ্জার হার ভারতের, আশা শেষ WTC ফাইনালের? দেখে নিন

এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতেই হয়, তাহলে বাকি তিনটে ম্য়াচই জিততে হবে।

অ্যাডিলেডে লজ্জার হার ভারতের, আশা শেষ WTC ফাইনালের? দেখে নিন

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 8 December 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো : ভারতের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যে আশা ছিল, তা বড়সড় ধাক্কা খেল। রবিবার চলতি বর্ডার-গাভাসরকার ট্রফির অ্যাডিলেড টেস্টে টিম ইন্ডিয়া ১০ উইকেটে হার স্বীকার করেছে।

ভারতের শতকরা পয়েন্ট ৬১.১১ থেকে নেমে ৫৭.২৯ হয়ে গিয়েছে। আর সেইসঙ্গে ভারত ২ ধাপ নিচে নেমে গেল। টিম ইন্ডিয়ার আগে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ফাইনালের দৌড়ে থাকা দক্ষিণ আফ্রিকা।

এই সিরিজে ভারতের সামনে আর তিনটে টেস্ট ম্যাচ বাকি রয়েছে। পাশাপাশি রয়েছে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু, গত ২ মাসের মধ্যে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচে হার এই চ্যালেঞ্জ আরও কঠিন করে দিয়েছে। প্রথমে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। আর এবার অ্যাডিলেড টেস্টে পরাজয়। 

এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতেই হয়, তাহলে বাকি তিনটে ম্যাচই জিততে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে কাজটা যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য। যদি পরের তিনটে টেস্ট ম্যাচ ভারত জিততে না পারে, তাহলে অন্য দলগুলোর দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। সেখানে অনেক জটিল অঙ্ক রয়েছে।


```