Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বয়কট মহসিন নকভি’, ফাইনালে উঠলে এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নেবে না ভারত

এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে কোনও মতেই ট্রফি নিতে রাজি নয় টিম ইন্ডিয়া।

‘বয়কট মহসিন নকভি’, ফাইনালে উঠলে এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নেবে না ভারত

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 September 2025 16:01

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে কোনও মতেই ট্রফি নিতে রাজি নয় টিম ইন্ডিয়া (India will not take the trophy from Mohsin Nakvi)। বিসিসিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। ভারত-পাক বাইশ গজের যুদ্ধে টিম ইন্ডিয়া জিতেছে, কিন্তু মাঠের বাইরের উত্তাপ কোনওমতেই কমছে না। ফাইনালে উঠলে ভারতকে যদি পিসিব চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে হয়, তবে সেই অনুষ্ঠান বয়কট করবেন সূর্যকুমার যাদবরা।

এশিয়া কাপের (Asia Cup 2025) ভারত-পাক ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সূর্যকুমার যাদবদের করমর্দন না করার সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা থামার কোনও লক্ষ্যণই দেখা যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করেছে এবং তাকে অপসারণের দাবি জানিয়েছে। পাকিস্তানের অবস্থা এখন হতাশ বিড়ালের মতোযারা শুধু খুঁটিতে আঁচড় দিচ্ছে।

রবিবার সাত উইকেটের জয়ের পর দলের সিদ্ধান্তকে সমর্থন করে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, পহেলগাম সন্ত্রাসী হামলার ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সংহতি প্রকাশের জন্যই এটি করা হয়েছিল। পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের এই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাইক্রফটকে সরিয়ে না দেওয়া হলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে আসার হুমকি দিয়েছে। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি বর্তমান এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ায় এটি অসম্ভব বলে মনে হচ্ছে। অন্যদিকে, আইসিসির প্রধান হলেন ভারতের জয় শাহ। তবে, এশিয়া কাপ কোনও আইসিসি টুর্নামেন্ট নয় এবং এটি এসিসি দ্বারা পরিচালিত হয়।

বিসিসিআই এখনও পিসিবির পাইক্রফ্টকে নিয়ে বক্তব্যের জবাব দেয়নি। তবে, বোর্ড সূত্রে জানা গিয়েছে, যদি টিম ইন্ডিয়া ২৮ সেপ্টেম্বর ফাইনালে পৌঁছয়, তাহলে ভারতের খেলোয়াড়রা নকভির সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবে না বা তাঁর হাত থেকে ট্রফি নেবেন না (India will not take the trophy from Mohsin Nakvi)। প্রথা অনুয়ায়ী এসিসি প্রধান হিসাবে মহসিন নকভি চ্যাম্পিয়ন দলকে ট্রফিটি দিতে পারেন।


```