Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Mustafizur Rahman: ‘বিসিসিআই কিচ্ছু ভুল করেনি!’ মুস্তাফিজুর-বিতর্কে বোর্ডের পাশে আজহার

আজহারের বক্তব্যে বার্তা পরিষ্কার—বোর্ড রাষ্ট্রীয় সংবেদনশীলতা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে। বিতর্ক যতই বাড়ুক, এই মুহূর্তে বিসিসিআইয়ের অবস্থান বদলানোর সম্ভাবনা কম।

Mustafizur Rahman: ‘বিসিসিআই কিচ্ছু ভুল করেনি!’ মুস্তাফিজুর-বিতর্কে বোর্ডের পাশে আজহার

গ্রাফিক্স: গার্গী দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 January 2026 11:17

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ঘিরে উত্তাপ বাড়ছিল। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে রাজনৈতিক চাপ, কূটনৈতিক টানাপড়েনসব মিলিয়ে পরিস্থিতি জটিল। এই আবহে স্পষ্ট অবস্থান নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। তাঁর বক্তব্য সোজাসাপ্টাবিসিসিআই (BCCI) কোনও ভুল করেনি।

বোর্ডের সিদ্ধান্তে সায়

আজহারের মতে, বিষয়টি শুধু ক্রিকেটের নয়এর সঙ্গে রাষ্ট্রীয় স্তরের সংবেদনশীলতার প্রশ্নও জড়িয়ে। তাই কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আইপিএল ২০২৬ (IPL 2026)-এর স্কোয়াড থেকে মুস্তাফিজকে ছাড়তে বলার সিদ্ধান্ত বোর্ড হঠাৎ কিংবা এমনি এমনি নেয়নি। আজহার বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, সেটা ভাল নয়। খেলাধুলো আলাদা বিষয় ঠিকই, কিন্তু বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) ও স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) সঙ্গে আলোচনা করেই নিয়েছে।

বাংলাদেশে প্রতিক্রিয়া, বিশ্বকাপ নিয়ে টানাপড়েন

মুস্তাফিজকে নিয়ে ঢাকায় প্রতিক্রিয়া তীব্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারআইসিসি টি২০ বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup 2026) ভারতের বদলে অন্য ভেন্যু চাওয়া হোক। বিকল্প হিসেবে উঠে এসেছে শ্রীলঙ্কার (Sri Lanka) নাম। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের (Asif Nazrul) বক্তব্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রককে (Ministry of Information and Broadcasting) ইতিমধ্যে আইপিএলের সম্প্রচারও বন্ধ করার অনুরোধ করা হয়েছে।

দ্বিপাক্ষিক ক্রিকেটেও কালো ছায়া

ঘটনার রেশ পড়ছে দ্বিপাক্ষিক ক্রিকেটে। সেপ্টেম্বরের প্রস্তাবিত সীমিত ওভারের সিরিজ৩টি ওয়ানডে ও ৩টি টি২০নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। নিরাপত্তা উদ্বেগে আগেও সফর স্থগিত হয়েছিল। এখন বোর্ড সূত্রে ইঙ্গিত, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সফরে আগ্রহী নয় বিসিসিআই (BCCI)।

সব মিলিয়ে এমন আবহে আজহারের বক্তব্যে বার্তা পরিষ্কারবোর্ড রাষ্ট্রীয় সংবেদনশীলতা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে। বিতর্ক যতই বাড়ুক, এই মুহূর্তে বিসিসিআইয়ের অবস্থান বদলানোর সম্ভাবনা কম।


```