Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বিশ্বকাপের আগে ১৮টি ওয়ানডে, ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি! সূচি ঘোষণা বিসিসিআইয়ের

নির্ঘণ্ট মোতাবেক ঘরের মাঠে ২২টি ম্যাচ, বিরাট-রোহিতের ওয়ানডে খেলার ভরপুর সুযোগ। ২০২৭ সালের বিশ্বকাপের আগে ছন্দ ধরে রাখার মঞ্চ পেতে চলেছেন দুই তারকা।

বিশ্বকাপের আগে ১৮টি ওয়ানডে, ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি! সূচি ঘোষণা বিসিসিআইয়ের

বিরাট ও রোহিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 March 2026 17:03

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ও টি-২০ থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এখন শুধু ওয়ানডে। ২০২৭ সালে আফ্রিকায় বিশ্বকাপ। সেই লক্ষ্যে দুই তারকাকে তৈরি রাখতে বিসিসিআই (BCCI) ঘোষণা করল ২০২৬-২৭ মরসুমের সূচি। আসছে ১২ মাসে বিরাট ও রোহিত মিলিয়ে খেলবেন ১৮টি ওয়ানডে। যার মধ্যে ঘরের মাঠে আয়োজিত হবে ৯টি ম্যাচ।

দেশে আসছে কারা?

২০২৬-২৭ সিজনে ভারতে আসছে চারটি দল—ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়া। মোট ২২টি আন্তর্জাতিক ম্যাচ, ১৭টি শহরে। ফরম্যাট তিনটি—ওয়ানডে, টি-২০ ও টেস্ট। ওয়ানডে ৯টি, টি-২০ ৮টি, টেস্ট ৫টি।

ওয়েস্ট ইন্ডিজের সফর

মরসুম শুরু ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে। সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০। ওয়ানডে সূচি—২৭ সেপ্টেম্বর তিরুবনন্তপুরম, ৩০ সেপ্টেম্বর গুয়াহাটি, ৩ অক্টোবর চণ্ডীগড়। টি-২০ সূচি—৬ অক্টোবর লখনউ, ৯ অক্টোবর রাঁচি, ১১ অক্টোবর ইন্দোর, ১৪ অক্টোবর হায়দরাবাদ, ১৭ অক্টোবর বেঙ্গালুরু।

শ্রীলঙ্কার সফর

ডিসেম্বরের অতিথি শ্রীলঙ্কা। খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০। ওয়ানডে সূচি—১৩ ডিসেম্বর দিল্লি, ১৬ ডিসেম্বর বেঙ্গালুরু, ১৯ ডিসেম্বর আমদাবাদ। টি-২০ সূচি—২২ ডিসেম্বর রাজকোট, ২৪ ডিসেম্বর কটক, ২৭ ডিসেম্বর পুণে।

জিম্বাবোয়ের সফর

নতুন বছরের শুরুতে তিনটি ওয়ানডে। ৩ জানুয়ারি কলকাতা, ৬ জানুয়ারি হায়দরাবাদ, ৯ জানুয়ারি মুম্বই।

বর্ডার-গাভাসকর ট্রফি

মরসুমের সবচেয়ে বড় আকর্ষণ—বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চলবে জানুয়ারি-ফেব্রুয়ারি জুড়ে। ভেন্যু যথাক্রমে: ২১-২৫ জানুয়ারি নাগপুর, ২৯ জানুয়ারি-২ ফেব্রুয়ারি চেন্নাই, ১১-১৫ ফেব্রুয়ারি গুয়াহাটি, ১৯-২৩ ফেব্রুয়ারি রাঁচি, ২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ আমদাবাদ। শেষবার ভারতে এই সিরিজ হয়েছিল ২০২২-২৩ সালে। যা টিম ইন্ডিয়া জিতে নেয় ২-১ ব্যবধানে। এবারও অস্ট্রেলিয়ার জন্য সফর কঠিন হতে চলেছে। প্যাট কামিন্স (Pat Cummins), স্টিভ স্মিথ (Steve Smith), মিচেল স্টার্ক (Mitchell Starc), জশ হেজলউড (Josh Hazlewood) ও নেথান লায়ন (Nathan Lyon)—কেউই ভারতের মাটিতে এর আগে এই সিরিজ জেতেননি। এবার হিসেব পাল্টানোর সুযোগ। ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) জানিয়েছে, ডিসেম্বর থেকে মার্চ—১৪ সপ্তাহে ১০টি টেস্ট খেলতে হবে অজি বাহিনীকে। তাই প্রধান বোলারদের আইপিএলের শুরুর রাউন্ড থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে।

সুতরাং, নির্ঘণ্ট মোতাবেক ঘরের মাঠে ২২টি ম্যাচ, বিরাট-রোহিতের ওয়ানডে খেলার ভরপুর সুযোগ। ২০২৭ সালের বিশ্বকাপের (ODI World Cup 2027) আগে ছন্দ ধরে রাখার মঞ্চ পেতে চলেছেন দুই তারকা।


```