Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুম্মার নমাজই 'অদা' করতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা! কারণটা জানেন?

বাংলাদেশি ক্রিকেটারদের কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে।

জুম্মার নমাজই 'অদা' করতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা! কারণটা জানেন?

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

শেষ আপডেট: 5 October 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজ আপাতত অতীত। এবার বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ গোয়ালিয়রে আয়োজন করা হবে। তবে এই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট স্টাফেরা শুক্রবার নমাজের জন্য মসজিদেই যেতে পারবেন না। নিরাপত্তার কারণে তাঁদের এই সূচি বাতিল করা হয়েছে। শেষপর্যন্ত হোটেলের রুমেই তাঁদের নমাজ পড়তে হয়।

কী হয়েছে ঘটনাটি?

প্রথম টি-২০ ম্য়াচের আগে বাংলাদেশের ক্রিকেটাররা জানিয়েছিলেন যে তাঁরা জুম্মাবারের নমাজ পাঠ করার জন্য স্থানীয় মসজিদে যেতে চান। সেকারণে দুপুর দেড়টা নাগাদ ফুলবাগে অবস্থিত মোতি মসজিদে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু, একেবারে শেষমুহূর্তে নিরাপত্তার কারণে এই সূচি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, শহরের এক মৌলবিকে হোটেলে নিয়ে আসা হয়। সেখানেই বাংলাদেশের ক্রিকেটাররা নমাজ 'অদা' করেন।

নিরাপত্তার কড়া বেষ্টনীতে অনুশীলন বাংলাদেশ ক্রিকেট দলের

বাংলাদেশ ক্রিকেট দলকে সিটি সেন্টারের ব়্যাডিসন হোটেলে রাখা হয়েছে। এই হোটেলে বাইরের কাউকে ঢুকতে কিংবা বেরোতে দেওয়া হচ্ছে না। হোটেলের কর্মচারীদেরও স্পেশাল পাস দেওয়া হয়েছে। অনুশীলন করার জন্যও বাংলাদেশি ক্রিকেটারদের কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে।

কী কারণে ঝামেলা?

সম্প্রতি, বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় হাজার হাজার হিন্দু নাগরিকদের উপর অত্যাচার করা হয়েছিল। ভেঙে ফেলা হয় একাধিক হিন্দু মন্দির। সেই বিক্ষোভের আঁচ ভারতে এসেও পড়েছে। সেকারণে গোয়ালিয়রে হিন্দু পরিষদের একটি শাখা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। আর তাই বাংলাদেশি ক্রিকেটারদের কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এই ম্যাচের জন্য স্টেডিয়ামে ৪,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

টি-২০ সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড :

সূর্যকুমার যাদব, অভিষেক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ময়াঙ্ক যাদব।

টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হুসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকির আলি, মেহদি হাসান মিরাজ, রিশাদ হুসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।


```