Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তান নয়, ভারতকে হারালে শান্তি পাব: শরিফুল ইসলাম

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছিল।

পাকিস্তান নয়, ভারতকে হারালে শান্তি পাব: শরিফুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট দলের পেস তারকা শরিফুল ইসলাম

শেষ আপডেট: 9 September 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের পর টাইগারবাহিনীর ক্রিকেটাররা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম বললেন, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল যে আত্মবিশ্বাস পেয়েছে, ভারতের বিরুদ্ধে সেটাই তারা কাজে লাগাবে।

প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে সম্প্রতি ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছিল শান মাসুদের পাকিস্তান ক্রিকেট দল। দুটো ম্য়াচই লাহোরে আয়োজন করা হয়েছিল। এই সিরিজে ঘরের মাঠেই পাকিস্তান হোয়াইটওয়াশ হয়ে যায়।

 শরিফুল আরও যোগ করলেন, আসন্ন এই টেস্ট সিরিজে বাংলাদেশ যদি ভারতকেও হারাতে পারে, তাহলে ক্রিকেট বিশ্বে টাইগাররা আরও বেশি সম্মান অর্জন করতে পারবে। 
তবে এই স্পিডস্টার মনে করেন, এই সিরিজটা বাংলাদেশের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ পাকিস্তানের তুলনায় লাল বলের ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা অনেকটাই বেশি। 

বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া একটি ইন্টারভিউয়ে শরিফুল বললেন, 'পাকিস্তানের তুলনায় টেস্ট ক্রিকেটে ভারতের অভিজ্ঞতা অনেকটাই বেশি। ক্রিকেট বিশ্বে ভারত যথেষ্ট শক্তিশালী একটা দল। যদি এই সিরিজে আমরা ভারতকে হারাতে পারি, তাহলে ক্রিকেট বিশ্বে আমাদের সম্মান আরও অনেকটাই বেড়ে যাবে। আর তাই পাকিস্তান নয়, ভারতকে হারাতে পারলেই আমরা আরও বেশি শান্তি পাব। আমরা সকলেই কঠোর অনুশীলন করছি। আশা করছি ফলাফল আমাদের পক্ষেই থাকবে।'

শরিফুল আরও যোগ করেন যে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে যেখানে শেষ করেছে, ভারতের বিরুদ্ধে ঠিক সেখান থেকেই শুরু করতে চায়। উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছিল। তিনি বললেন, 'আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। পাকিস্তানের বিরুদ্ধে জোড়া টেস্ট ম্যাচেই আমরা সহজ জয়লাভ করেছিলাম। সেকারণে আপাতত দলের প্রত্যেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে রয়েছে। নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে চাই। এই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে চাই।'


```