
বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস
শেষ আপডেট: 13 January 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো : আগামী ফেব্রুয়ারি মাসেই বসতে চলেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ আয়োজন করা হবে। আটটা দলের মধ্যে ইতিমধ্যে ৭ দল নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। শুধুমাত্র ভারতই এখনও পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি। গত রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। তবে এই স্কোয়াড থেকে একজন ক্রিকেটারের নাম অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছে। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন তিনি। এই ক্রিকেটার আর কেউ নন, লিটন দাস।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে লিটন দাসকে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত নিয়ে লিটনকে প্রশ্ন করা হলে স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনের প্রক্রিয়া তাঁর হাতে নেই। লিটনের কথায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরাই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাঁর কাজ হল, ২২ গজে শুধুমাত্র পারফরম্যান্স করা। সেটা তিনি করতে পারেনি। তবে এই সিদ্ধান্তে তিনি হতাশ হয়ে পড়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার পরই লিটন দাস ২০২৫ বিপিএল টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স করলেন। তিনি ৫৫ বলে ১২৫ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেন। এমন ইনিংসের পর তিনি বললেন, আমার মানসিকতা কোনও পরিবর্তন হয়নি। যা হওয়ার আগেই হয়ে গিয়েছে। আমি যথেষ্ট ভাল একটা ইনিংস খেলেছিল। কিন্তু, এই ব্যাপারটা আপাতত অতীত। আমি আবারও শূন্য থেকে শুরু করতে চাই। আরও বেশি পরিশ্রম করব। দেখি, ভবিষ্যতে কী হয়।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি অনীক, মেহদি হাসান মিরাজ, রিশাদ হুসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর, পারফেভ হুসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা।