Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইতিহাস বাংলাদেশের, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে গর্জন টাইগারবাহিনীর

শেষপর্যন্ত অপরাজিত থাকেন দলের দুই সবথেকে অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান (২১) এবং মুশফিকুর রহিম (২২)। ঠাণ্ডা মাথায় তাঁরা ম্যাচটা বের করে আনেন।

ইতিহাস বাংলাদেশের, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে গর্জন টাইগারবাহিনীর

দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়লাভ করল বাংলাদেশ

শেষ আপডেট: 3 September 2024 15:07

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে কার্যত ইতিহাস কায়েম করল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করল টাইগারবাহিনী। এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে জয়লাভ করেছিল। আর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে তারা পাকিস্তানকে হারিয়ে দেয়। এই জয়ের পর গোটা বাংলাদেশ জুড়ে উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে।

দ্বিতীয় টেস্ট ম্য়াচে বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট শিকার করেন মেহদি হাসান মিরাজ। তিনি একাই কার্যত পাকিস্তান ব্যাটারদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৮ রানে এগিয়ে ছিল। কিন্তু, সেই অ্যাডভান্টেজ তারা কাজে লাগাতে পারল না। ১৭২ রানে তারা মুখ থুবড়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। পাশাপাশি নাহিদ রানা চার উইকেট তুলে নেন।

এরপর বাংলাদেশের সামনে কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। নাজমূল হাসান শান্তর দল ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠে। জাকিক (৪০), শাদমান (২৪), শান্ত (৩৮), মোমিনূল (৩৪) নিজেদের সাধ্যমতো স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন। শেষপর্যন্ত অপরাজিত থাকেন দলের দুই সবথেকে অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান (২১) এবং মুশফিকুর রহিম (২২)। ঠাণ্ডা মাথায় তাঁরা ম্যাচটা বের করে আনেন। 

এই সিরিজটা বাংলাদেশ যে কিছুটা আন্ডারডগ হয়েই শুরু করেছিল, তা নির্দ্বিধায় বলা যেতে পারে। সিরিজের জোড়া ম্যাচই লাহোরে আয়োজন করা হয়েছিল। এবার বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে আসবে। তবে তার আগে এই জয় বাংলাদেশকে যে অনেকটাই অক্সিজেন দেবে, তা বলা যেতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম ম্য়াচের আয়োজন করা হবে। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাশাপাশি এই দুই দলের মধ্যে তিন ম্যাচের (৭ অক্টোবর, ১০ অক্টোবর এবং ১৩ অক্টোবর) টি-২০ সিরিজও আয়োজন করা হবে।


```