Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ক্যারিবিয়ান ঝড়ে উড়ল বাঘের দল, লজ্জার হোয়াইটওয়াশ বাংলাদেশের

আমির জঙ্গু ৮৩ বলে অপরাজিত ১০৪ রান করলেন।

ক্যারিবিয়ান ঝড়ে উড়ল বাঘের দল, লজ্জার হোয়াইটওয়াশ বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরাস্ত বাংলাদেশ ক্রিকেট দল

শেষ আপডেট: 13 December 2024 13:13

দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। সিরিজের তৃতীয় ম্যাচটি গত ১২ ডিসেম্বর আয়োজন করা হয়। এই ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটাররা দুর্দান্ত পারফরম্যান্স করেন। আর সেকারণে ২৫ বল বাকি থাকতেই ৩২২ রানের বিশাল টার্গেট তারা হাসিল করে নেয়। তিন ম্যাচের এই ওডিআই সিরিজে ০-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

৩২১ রান করেছিলেন বাংলাদেশি ব্যাটাররা

তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ৩২১ রান করেছিল। দলের ওপেনার তানজিদ হাসান ৫ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। তবে সৌম্য সরকার ৭৩ বলে ৭৩ রান করেছেন। পাশাপাশি মেহদি হাসান মিরাজও অধিনায়কোচিত পারফরম্যান্স করেন। তিনি ৮ চার এবং ২ ছক্কার দৌলতে ৭৭ রান করেন। এছাড়া মেহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ রান এবং জাকের আলি ৫৭ বলে ৬২ রান করেছিলেন। বাংলাদেশের অধিকাংশ ব্যাটারই এই ম্যাচে রান পেয়েছেন। আর সেকারণেই তারা ৩০০ রানের চৌকাঠ অতিক্রম করে।

অনায়াসে টার্গেট হাসিল করল ওয়েস্ট ইন্ডিজ

৩২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ক্যারিবিয়ান ব্যাটাররা ধামাকাদার পারফরম্যান্স করেন। আর ২৫ বল বাকি থাকতেই তারা এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রেন্ডন কিং ১৫ রান করলেও কিসি কার্টি বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন। তিনি ৮৮ বলে ৯৫ রান করেন। অল্পের জন্য তাঁকে শতরান হাতছাড়া করতে হয়।

এই ম্যাচে অভিষেক করেন আমির জঙ্গু। তিনি অবশ্য ৮৩ বলে অপরাজিত ১০৪ রান করলেন। পাশাপাশি ৪ উইকেটও শিকার করেছেন তিনি। বলা যেতেই পারে জঙ্গুর এই পারফরম্যান্সের কারণেই ওয়েস্ট ইন্ডিজ হেসেখেলে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।


```