Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেস্টের পর টি-২০'তেও চুনকাম, হারের পর কী অজুহাত দিলেন বাংলাদেশ অধিনায়ক?

এই ম্যাচে টিম ইন্ডিয়া ১৩৩ রানে জয়লাভ করেছে।

টেস্টের পর টি-২০'তেও চুনকাম, হারের পর কী অজুহাত দিলেন বাংলাদেশ অধিনায়ক?

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

শেষ আপডেট: 13 October 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আর কোনও অপমানই যেন অবশিষ্ট রইল না। টেস্ট সিরিজের পর এবার তারা টি-২০ সিরিজেও টিম ইন্ডিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। দলের এমন জঘন্য পারফরম্য়ান্সের পর কী বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? আসুন, সেটাই দেখে নেওয়া যাক।

প্রথমেই নিজেদের ভুল স্বীকার করে শান্ত বললেন, 'আমরা সেরা ক্রিকেটটা উপহার দিতে পারিনি। দলের ব্যাটাররা একেবারই পরিকল্পনামাফিক পারফরম্য়ান্স করতে পারেনি। কিছু ম্যাচে কয়েকটা ওভার হয়ত আমরা ভাল বোলিং করেছিলাম। কিন্তু, আজ সেটুকুও পারলাম না।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'তবে আমাদের আত্মবিশ্বাস হারালে চলবে না। মনের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে যে আমরা বিশ্বের যে কোনও দলকে হারাতে পারি। বাংলাদেশের উইকেটের চরিত্র বদলাতে হবে। আরও বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে।'

শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল বাংলাদেশ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৩৩ রানে জয়লাভ করেছে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার সঞ্জু স্যামসন দুর্দান্ত শতরান (১১১ রান) করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন ক্যাপ্টেন সূর্যকুমার (৭৫ রান)। ২০ ওভারে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ একেবারে নজর কাড়তে পারেনি। দলের রথী-মহারথীরা এই প্রবল রানের চাপ সামলাতে পারলেন না। তবে মন্দের ভাল ব্যাটিং করলেন তৌহিদ হৃদয়। ৪২ বলে ৬৩ রান করে তিনি অপরাজিত থাকেন।

তৌহিদের প্রশংসা করে শান্ত বললেন, 'আজ হৃদয় যেভাবে ব্যাট করেছে, তা অবশ্যই মনে রাখার মতো। বাংলাদেশের পেস বোলাররা তাও খানিকটা পরিকল্পনামাফিক বল করছিলেন। কিন্তু, ব্যাটারদের আরও উন্নতি দরকার।'


```