Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভারত আমাদের থেকে অনেকটা এগিয়ে', টেস্ট সিরিজ শুরুর আগেই ভয়ে কাঁপছেন বাংলাদেশ অধিনায়ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতীয় ক্রিকেট দল আপাতত শীর্ষ স্থানে রয়েছে।

'ভারত আমাদের থেকে অনেকটা এগিয়ে', টেস্ট সিরিজ শুরুর আগেই ভয়ে কাঁপছেন বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমূল হোসেন শান্ত

শেষ আপডেট: 16 September 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ইতিমধ্যে ভারতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসে ভর করে এবার ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে প্রস্তুত বাংলাদেশ। কিন্তু, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গলায় সেই আত্মবিশ্বাসই ধরা পড়ল না।

রবিবার বিকেলবেলা ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে। 

তবে ভারতে আসার আগেই ঢাকা বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে শান্ত বললেন, 'এই সিরিজটা আমাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।'

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আরও যোগ করেন, 'একটা ভালো সিরিজের (বনাম পাকিস্তান) পর, একটা দলে অবশ্যই আত্মবিশ্বাস ফিরে আসে। দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যেও সেই আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা সিরিজই আমাদের কাছে এক একটা সুযোগ। এই সিরিজের জোড়া ম্যাচই আমরা জিততে চাই। তবে ভালো পারফরম্যান্স করতে পারলেই আমরা এই সিরিজটা জিততে পারব।'

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতীয় ক্রিকেট দল আপাতত শীর্ষ স্থানে রয়েছে। সেকথা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক স্বীকার করলেন যে ভারতের বিরুদ্ধে জয়লাভ খুব একটা সহজ হবে না।

শান্তর কথায়, 'যদি আপনি ব়্যাঙ্কিংয়ের দিকে তাকান, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট যে ভারত আমাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে সম্প্রতি আমরা বেশ ভালো পারফরম্যান্স করছি। আশা করছি, আসন্ন সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, পাঁচদিন ভালো ক্রিকেট উপহার দেওয়া।'

চেন্নাইয়ের বিমানে ওঠার ঠিক আগে শান্ত বললেন, 'শেষদিনের অন্তিম সেশনে যদি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়, তাহলে আমার কিছু বলার নেই। যদি পাঁচদিন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অন্তিম সেশনে যে কোনও দলেরই জয়ের সম্ভাবনা থাকবে।'


```