Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাদের খাতায় তারকা পেসার, ভারতের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কয়েকদিন আগেই শরিফুল বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের দিকে গোটা বাংলাদেশ ক্রিকেট দল তাকিয়ে রয়েছে।

বাদের খাতায় তারকা পেসার, ভারতের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

ঘোষণা করা হল বাংলাদেশের ক্রিকেট স্কোয়াড

শেষ আপডেট: 12 September 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঘোষিত এই স্কোয়াডে তরুণ জাকের আলি অনীককে সুযোগ দেওয়া হয়েছে।

পাশাপাশি এই স্কোয়াডে বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলামকে দেখতে পাওয়া যায়নি। কয়েকদিন আগেই শরিফুল বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের দিকে গোটা বাংলাদেশ ক্রিকেট দল তাকিয়ে রয়েছে। পাকিস্তানের পর টাইগারবাহিনী যদি ভারতকেও হারাতে পারে, তাহলে ক্রিকেট বিশ্বে তাঁদের সম্মান অনেকটা বেড়ে যাবে। কিন্তু, চোটের কারণে শেষ পর্যন্ত তাঁকেই এই স্কোয়াডে রাখা হল না। বাংলাদেশের এই দলকে নেতৃত্ব দেবেন নাজমূল হোসেন শান্ত।

বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড:

নাজমূল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, নাহিদ রানা, হাসান মেহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনীক।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট দলের আত্মবিশ্বাস আপাতত যথেষ্ট বেশি রয়েছে। সম্প্রতি পাকিস্তানকে তারা ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। দুটো ম্যাচই লাহোরে আয়োজন করা হয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট দলও কিন্তু, ছেড়ে দেওয়ার পাত্র নয়। রোহিত শর্মা, বিরাট কোহলিরা টাইগারদের মোকাবিলা করতে যে একেবারে প্রস্তুত, তা বলার অপেক্ষা রাখে না।


```