.jpg)
বাবর আজম এবং বিরাট কোহলি
শেষ আপডেট: 11 December 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আপাতত ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ম্য়াচেই পাকিস্তান ১১ রানে হেরে গিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮৪ রানের টার্গেট দিয়েছিল। কিন্তু, ২০ ওভারে পাকিস্তান মাত্র ১৭২ রানই করতে পারে।
এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের সবথেকে সিনিয়র ক্রিকেটার বাবর আজমের থেকে সমর্থকদের যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু, তিনি রানের খাতাই খুলতে পারলেন না। দক্ষিণ আফ্রিকার পেস তারকা কোয়েনা মফাকা তাঁকে আউট করে দেন।
গত কয়েকমাস ধরেই বাবর আজমের ব্যাটে রানের খরা দেখতে পাওয়া যাচ্ছে। এই খারাপ পারফরম্য়ান্সের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া টেস্ট সিরিজেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
প্রসঙ্গত, বাবর আজম গ্রে-নিকোলসের হাইপারনোভা ১.৩ ক্রিকেট ব্যাট ব্যবহার করেন। গ্রে-নিকোলস একটি ব্রিটিশ কোম্পানি। তারা ক্রিকেট ব্যাটের পাশাপাশি অন্যান্য সামগ্রীও তৈরি করে। পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান এবং শান মাসুদও এই একই কোম্পানির ব্যাট ব্যবহার করে থাকেন।
হাইপারনোভা ১.৩ ক্রিকেট ব্যাটের দাম আনুমানিক ৫০০ ব্রিটিশ পাউন্ড। ভারতীয় মুদ্রায় এই ব্যাটের দাম প্রায় ৪৫,৩০০ টাকা। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির তুলনায় বাবর আজমের ব্যাট অনেকটাই বেশি দামি। বিরাট কোহলি যে ব্যাট ব্যবহার করেন, তার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা। তবে ব্যাটে স্টিকার লাগানোর জন্য বিরাটের সঙ্গে এমআরএফ সংস্থা আট বছরে ১০০ কোটি টাকার চুক্তি করেছে। ২০১৭ সালে এই চুক্তিতে সই করেছিলেন। দেখার বিষয়, বিরাটের তুলনায় বাবরের ব্যাটের দাম প্রায় দ্বিগুণ হলেও রেকর্ডের পরিসংখ্যানে তিনি কোহলির ধারেকাছেও আসতে পারেননি। এরথেকে বড় হাস্যকর ঘটনা আর কীই বা হতে পারে!