Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলতি বছরেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, জানাল বিসিসিআই

বোর্ড জানিয়েছে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার মহিলা দল। পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার পুরুষদের 'এ' দল ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে চার দিনের এবং সীমিত ওভারের ম্যাচ খেলবে। 

চলতি বছরেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, জানাল বিসিসিআই

বিসিসিআই

শেষ আপডেট: 29 May 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই ভারত সফরে (India Tour) আসবে অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এই দুই দেশের সফরের তারিখ ঘোষণা করেছে। 

বোর্ড জানিয়েছে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার মহিলা দল (Australia Female Cricket Team)। পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার পুরুষদের '' (Australia Male A Team) দল ভারতীয় 'দলের বিরুদ্ধে চার দিনের এবং সীমিত ওভারের ম্যাচ খেলবে। 

এর পরদক্ষিণ আফ্রিকার 'দল (South Africa A Team) অক্টোবর-নভেম্বরে ভারত সফর করবে। ভারতীয় 'দল অস্ট্রেলিয়া 'এবং দক্ষিণ আফ্রিকা 'দলের বিরুদ্ধে মোট ১০টি ম্যাচ খেলবে। এতে চারটি চার দিনের ম্যাচ এবং ছয়টি সীমিত ওভারের ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। 

অস্ট্রেলিয়া মহিলা দলের ভারত সফর

অস্ট্রেলিয়ার মহিলা দল তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের জন্য ভারত সফর করবে। যা ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসাবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। এই তিনটি ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৪, ১৭ ও ২০ সেপ্টেম্বর।

অস্ট্রেলিয়া পুরুষদের 'দলের ভারত সফর

অস্ট্রেলিয়ার পুরুষদের 'দল দুটি চার দিনের এবং তিনটি সীমিত ওভারের ম্যাচের সিরিজের জন্য ভারত সফর করবে। এই সিরিজের প্রথম দুই ম্যাচ লখনউয়ে অনুষ্ঠিত হবে ১৬ ও ২৩ সেপ্টেম্বর। বাকি তিন ম্যাচ কানপুরে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকা পুরুষদের 'দলের ভারত সফর

দক্ষিণ আফ্রিকা পুরুষদের 'দলও বেঙ্গালুরুতে দুটি চার দিনের এবং তিনটি সীমিত ওভারের ম্যাচের সিরিজের জন্য ভারত সফর করবে। দুটি চার দিনের ম্যাচ (৩০ অক্টোবর ও ৬ নভেম্বর) বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে ও তিনটি ওয়ানডে ম্যাচ (১৩, ১৬, ১৯ নভেম্বর) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


```