.jpg)
আপাতত বিজয় হাজারে ট্রফি খেলতে ব্যস্ত অর্জুন তেন্ডুলকর
শেষ আপডেট: 23 December 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো : শনিবার থেকে ঘরোয়া ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি শুরু হয়ে গিয়েছে। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশগ্রহণ করছেন। সেই তালিকায় নাম রয়েছে শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, ঈশান কিষান এবং অর্জুন তেন্ডুলকরের।
আইপিএল টুর্নামেন্টে অর্জুন পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। কিন্তু, রনজি অথবা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে তিনি গোয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন।
বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। এই পরিস্থিতিতে অর্জুনও প্রত্যেক ম্যাচ খেলার জন্যও এই টাকাই পেয়ে থাকেন। বিজয় হাজারে টুর্নামেন্টের লিগ পর্যায়ে গোয়ার হয়ে অর্জুন মোট সাতটি ম্যাচ খেলবেন। এই পরিস্থিতিতে অর্জুনকে মোট ৩.৫০ লাখ টাকা পেয়ে থাকবেন।
প্রসঙ্গত, বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই অর্জুন তেন্ডুলকর দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ওড়িশার বিরুদ্ধে তিনি ৩ উইকেট শিকার করেছেন। যদিও নিজের ১০ ওভারে তিনি খরচ করেছেন ৬১ রানও।
ম্যাচের ৪১ ওভারে অভিষেক রাউতকে তিনি ৭ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এটা ছিল এই ম্যাচে তাঁর প্রথম উইকেট। পরের ওভারেই শিকার হন কার্তিক বিসওয়ালি। এই ম্যাচে কার্তিক ৫২ বলে ৪৯ রান করেন। এরপর তিনি রাজেশ মোহান্তিকে ৬ রানে বোল্ড করে দেন। অর্জুনের এই ৩ উইকেটের দৌড়তে গোয়া অবশ্য ওড়িশাকে ৩৪৪ রানে অলআউট করে দেয় এবং ২৭ রানে এই ম্যাচে জয়লাভ করে।