Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কানপুর টেস্টের আগেই চরম অশান্তি, স্টেডিয়ামের বাইরে ঝামেলা হিন্দু মহাসভার

স্টেডিয়ামের ১০ বি গেটের সামনে রাস্তা দখল করে হোমযজ্ঞও করা হয়।

কানপুর টেস্টের আগেই চরম অশান্তি, স্টেডিয়ামের বাইরে ঝামেলা হিন্দু মহাসভার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 September 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে ভারত সফরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত দুটো দলের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই দুটো দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। যদিও এই ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। কারণটা কী, আসুন জেনে নেওয়া যাক।

কয়েকদিন আগে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী জনগণের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছিল। এরপর ভারতের বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ২৭ সেপ্টেম্বর আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা ঝামেলা করতে শুরু করেন। 

স্টেডিয়ামের ১০ বি গেটের সামনে রাস্তা দখল করে হোমযজ্ঞও করা হয়। সেকারণে শহরের যান চলাচল কিছুটা হলেও বিপর্যস্ত হয়ে পড়ে। এই ঘটনায় হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দাখিল করা হয়। কানপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক হরিশ চন্দর পর্যাপ্ত পুলিশবাহিনী মোতায়েন করেছেন।

গ্বালিয়র ধর্মঘটের ডাক

কানপুর ছাড়া গ্বালিয়রেও হিন্দু মহাসভার সদস্যেরা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন। এই টেস্ট সিরিজের পর ভারত এবং বাংলাদেশ তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে। আগামী ৬ অক্টোবর গ্বালিয়রে একটি টি-২০ ম্যাচের আয়োজন করা হবে। হিন্দু মহাসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচেও বিক্ষোভ প্রদর্শন করা হবে। এমনকী, আগামী ৬ অক্টোবর তাঁরা গ্বালিয়র ধর্মঘটের ডাকও দিয়েছেন। যদিও আশ্বাস দেওয়া হয়েছে, অত্যাবশ্যক পরিষেবা চালু রাখা হবে।

প্রসঙ্গত, টি-২০ সিরিজের জন্য বিসিসিআই এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট স্কোয়াডের ঘোষণা করেনি। তবে টিম ইন্ডিয়া সূর্যকুমার যাদবের নেতৃত্বে আগামী সিরিজ খেলতে নামবে।


```