Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শামির গুরুমন্ত্রেই দীক্ষিত আকাশ দীপ? খোলসা করলেন বাংলার পেস ব্যাটারি

প্রসঙ্গত, শামি এবং আকাশ দীপ দুজনেই বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন।

শামির গুরুমন্ত্রেই দীক্ষিত আকাশ দীপ? খোলসা করলেন বাংলার পেস ব্যাটারি

বাংলার তারকা পেস বোলার আকাশ দীপ

শেষ আপডেট: 9 September 2024 14:12

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ দলীপ ট্রফিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলার পেস বোলার আকাশ দীপ। এই টুর্নামেন্টে ইন্ডিয়া এ দলের হয়ে তিনি খেলতে নেমেছিলেন। ইন্ডিয়া বি দলের মেরুদণ্ড তিনি একাই কার্যত ভেঙে দেন। শিকার করেন ৯ উইকেট। যদিও শেষপর্যন্ত ইন্ডিয়া বি এই ম্যাচে ৭৬ রানে জয়লাভ করে।

তবে আকাশদীপ এই অভাবনীয় সাফল্যের পুরস্কার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজে তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তবে আকাশ দীপ তাঁর সাফল্যের সিংহভাগ কৃতিত্ব দিতে চান মহম্মদ শামিকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শামির পরামর্শ মেনেই এই টুর্নামেন্টে তিনি ৯ উইকেট শিকার করতে পেরেছেন।

শামির গুরুমন্ত্রে দীক্ষিত

দলীপ ট্রফির প্রথম ইনিংসে আকাশ দীপ ৪ উইকেট শিকার করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট তুলে নেন। ম্যাচের শেষে তিনি এই পারফরম্যান্সের যাবতীয় কৃতিত্ব মহম্মদ শামিকে দেন। আকাশের কথায়, 'আমি সবসময়ই শামির থেকে শিখি। কারণ আমাদের দুজনের বোলিং অ্যাকশন প্রায় একইরকম। আমি একবার শামিকে জিজ্ঞাসা করেছিলাম যে বাঁ-হাতি ব্যাটারকে রাউন্ড দ্য উইকেট থেকে কীভাবে আউট স্যুইং করব? শামি আমাকে পরামর্শ দিয়েছিল যে জোরাজুরি করার কোনও দরকার নেই। কারণ এটা স্বাভাবিকভাবেই আসে।'

প্রসঙ্গত, শামি এবং আকাশ দীপ দুজনেই বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। সেকারণে দুজনের মধ্যে একটা আলাদা সম্পর্ক রয়েছে।

ভারতীয় ক্রিকেট দলে সুযোগ

আকাশ দীপ নিজের দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে ইতিমধ্যেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ে খেলতে নামবে ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়ার স্কোয়াডে আকাশ দীপকে রাখা হয়েছে। 

চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আকাশ দীপ ডেবিউ করেছিলেন। প্রথম ম্যাচেই তিনি ৩ উইকেট শিকার করে সবাইকে চমকে দেন। আরও একবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে সুযোগ দিয়েছে। তবে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের পর আকাশ দীপকে দলের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই আপাতত দেখার।


```