.jpg)
মুম্বইয়ের হয়ে বিধ্বংসী ব্যাট করলেন অজিঙ্কা রাহানে
শেষ আপডেট: 11 December 2024 19:53
দ্য ওয়াল ব্যুরো : সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে অজিঙ্কা রাহানের ব্যাট কার্যত গর্জন করছে। কোয়ার্টার ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আরও একটি বিধ্বংসী ইনিংস দেখতে পাওয়া গেল। দলের হয়ে ওপেন করতে নেমে তিনি মাত্র ৪৫ বলে ৮৪ রান করলেন।
অল্পের জন্য রাহানে শতরান মিস করলেও কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা আপাতত খুশিতে ডগমগ হয়ে উঠেছেন। ১৮৬-র স্ট্রাইক রেটে তিনি ১০ চার এবং তিনটে আকাশছোঁয়া ছক্কা হাঁকিয়েছেন।
২২২ রানের টার্গেট তারা করতে নেমে মুম্বই ক্রিকেট দলের হয়ে শুরুটা বেশ ভালই করলেন অজিঙ্কা রাহানে এবং পৃথ্বী শ। তাঁদের মধ্যে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। পৃথ্বী আগে আউট হয়ে গেলেও দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান রাহানে।
তিনি মাত্র ৪৫ বলে ৮৪ রান করলেন। এই ইনিংসে তিনি ১০ চার এবং তিনটে আকাশছোঁয়া ছক্কা হাঁকিয়েছেন। রাহানের এই ইনিংসের দৌলতেই মুম্বই ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করেছে। পৃথ্বীও এই ম্যাচে যথেষ্ট ভাল ব্যাট করলেন। তিনি ২৬ বলে ৪৯ রান করেছেন। তিনি ৫ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন।