Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাকিস্তান সুপার লিগে নামতে চলেছেন বিধু বিনোদের ছেলে? নীরবতা ভেঙে জবাব অগ্নিদেব চোপড়ার

ব্যাখ্যার আগেই অবশ্য বিতর্ক তুঙ্গে ওঠে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক ডামাডোল ও ক্রিকেটীয় অসহিষ্ণুতার প্রেক্ষাপটে একাংশের মধ্যে ক্ষোভও তৈরি হয়। সেই আবহে অগ্নিদেবের স্পষ্ট বার্তা—পিএসএল নিয়ে তাঁর কোনও ভাবনা-পরিকল্পনাই নেই।

পাকিস্তান সুপার লিগে নামতে চলেছেন বিধু বিনোদের ছেলে? নীরবতা ভেঙে জবাব অগ্নিদেব চোপড়ার

অগ্নিদেব ও বিধু বিনোদ চোপড়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 February 2026 10:36

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান সুপার লিগে (PSL) নাম নথিভুক্ত করেছেন—এমন দাবিতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঝড়। কিন্তু শনিবার সেই সব জল্পনায় স্পষ্ট ইতি টানলেন অগ্নিদেব চোপড়া (Agni Dev Chopra)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়ে দিলেন, এই সংক্রান্ত সমস্ত খবরই ভুয়ো।

অগ্নিদেব লেখেন, ‘আমার নামে একটি টুর্নামেন্ট নিয়ে ভুয়ো ও বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, আমি পিএসএলে (PSL) নাম নথিভুক্ত করিনি। আমি আপাতত সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রে (USA) আমার ক্রিকেট জার্নি এবং দীর্ঘমেয়াদি কেরিয়ার লক্ষ্যের দিকেই মনোযোগী। দয়া করে কেউ ভুল তথ্যে বিশ্বাস করবেন না।’ এই পোস্টটি পরে শেয়ার করেন তাঁর মা অনুপমা চোপড়া (Anupama Chopra)।

এই ব্যাখ্যার আগেই অবশ্য বিতর্ক তুঙ্গে ওঠে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক ডামাডোল ও ক্রিকেটীয় অসহিষ্ণুতার প্রেক্ষাপটে একাংশের মধ্যে ক্ষোভও তৈরি হয়। সেই আবহে অগ্নিদেবের স্পষ্ট বার্তা—পিএসএল নিয়ে তাঁর কোনও ভাবনা-পরিকল্পনাই নেই।

ডেট্রয়েটে জন্মানো অগ্নিদেব যুক্তরাষ্ট্রের নাগরিক। বয়সভিত্তিক ক্রিকেটে তিনি মুম্বইয়ের (Mumbai) হয়ে অনূর্ধ্ব-১৯ স্তরে খেলেছেন, নেতৃত্বও দিয়েছেন। পরে সিনিয়র পর্যায়ে মিজোরামের (Mizoram) হয়ে মাঠে নামা। আপাতত ভারতীয় ঘরোয়া ক্রিকেট ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে সেখানে মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) এমআই নিউ ইয়র্কের (MI New York) হয়ে খেলছেন। ওই ফ্র্যাঞ্চাইজি তাঁকে ৫০ হাজার মার্কিন ডলারে দলে নেয়। বর্তমানে ২৭ বছর বয়সি অগ্নিদেবের প্রথম শ্রেণির পরিসংখ্যান চোখধাঁধানো—১১ ম্যাচে গড় প্রায় ৯৫, সঙ্গে ৯টি শতরান।

অগ্নিদেবের বাবা বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra) ভারতীয় সিনেমার পরিচিত ও সফল পরিচালক। ‘পরিন্দা’, ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots), ‘মুন্নাভাই’ (Munna Bhai) সিরিজ—সব ক’টির সঙ্গেই হয় নির্দেশক, নয় প্রযোজক হিসেবে তাঁর নাম জড়িয়ে।


```