Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রফি হাতে স্মৃতির সঙ্গে মিষ্টি ছবি, 'বিশ্বজয়ী' প্রেমিকার জন্য পলাশ লিখলেন, 'আমি কি এখনও...'

ইনস্টাগ্রামে পলাশের পোস্ট করা ছবিতে দেখা যায়, স্মৃতির কাঁধে জাতীয় পতাকা, হাতে বিশ্বকাপের ট্রফি, মুখে গর্বের হাসি। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন পলাশ, চোখে-মুখে গর্ব আর ভালোবাসার ছাপ স্পষ্ট। 

ট্রফি হাতে স্মৃতির সঙ্গে মিষ্টি ছবি, 'বিশ্বজয়ী' প্রেমিকার জন্য পলাশ লিখলেন, 'আমি কি এখনও...'

স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 November 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখল মেয়েরা। প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ (ICC Women's World Cup) জিতে গোটা দেশকে গর্বে ভরিয়ে দিলেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। রবিবার (২ নভেম্বর) নবি মুম্বাইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। এই জয়ের পর গোটা দেশ উচ্ছ্বাসে মেতেছে, আর সেই আবেগ ছুঁয়ে গেল সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছলকেও (Palash Muchhal)। প্রেমিকা স্মৃতি মন্ধানার জন্য তিনি করলেন এক আবেগঘন পোস্ট, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে পলাশের পোস্ট করা ছবিতে দেখা যায়, স্মৃতির কাঁধে জাতীয় পতাকা, হাতে বিশ্বকাপের ট্রফি, মুখে গর্বের হাসি। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন পলাশ, চোখে-মুখে গর্ব আর ভালোবাসার ছাপ স্পষ্ট। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘Am I still dreaming?’— অর্থাৎ, 'আমি কি এখনও স্বপ্ন দেখছি?' এই একটি লাইনেই যেন ধরা পড়েছে জয়ের আনন্দ আর স্মৃতির প্রতি পলাশের গর্ব।

এর আগেও পলাশ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের জয়ের মুহূর্ত শেয়ার করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর তিনি লিখেছিলেন, ‘This part of my life right here is called... happiness’ — অর্থাৎ 'জীবনের এই অংশটাকেই আমি বলব আনন্দ।'

কিছুদিন আগে এক অনুষ্ঠানে পলাশ নিজেই জানিয়েছেন, খুব শিগগিরই তিনি আর স্মৃতি বিয়ে করতে চলেছেন। সাংবাদিকদের প্রশ্নে হেসে বলেন, 'স্মৃতি খুব তাড়াতাড়ি ইন্দোরের বউমা হতে চলেছেন... এটাকেই হেডলাইন ধরুন।'

জানা যায়, ২০১৯ সাল থেকে পলাশ ও স্মৃতি একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন। যদিও তাঁরা বরাবরই ব্যক্তিগত জীবন গোপন রেখেছিলেন এবং মাত্র গত বছর তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২০ নভেম্বর থেকে। মূল বিয়ের আসর বসবে স্মৃতির জন্মস্থান মহারাষ্ট্রের সাংলিতে।

ভারতীয় দলের জয়ের সঙ্গে সঙ্গে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চায় পলাশ-স্মৃতির প্রেমের গল্পও, যেখানে সাফল্যের সঙ্গে মিশে আছে ভালোবাসার ছোঁয়া।


```