Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

একেবারে যোগ্য জবাব, নিন্দুকদের মুখে ঝামা ঘষে হাফসেঞ্চুরি অভিষেকের

ইতিমধ্যে তিলকের ব্যাট থেকেও একটা দুর্দান্ত অর্ধশতরান দেখতে পাওয়া গেল।

একেবারে যোগ্য জবাব, নিন্দুকদের মুখে ঝামা ঘষে হাফসেঞ্চুরি অভিষেকের

হাফসেঞ্চুরির পথে অভিষেক শর্মা

শেষ আপডেট: 13 November 2024 21:41

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্য়াচ ইতিমধ্যেই জমে উঠেছে। গত ২ ম্য়াচে অভিষেক শর্মা বড় রান করতে পারেননি। প্রথম ম্য়াচে তিনি ৭ রান করেছিলেন। আর দ্বিতীয় ম্য়াচে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই পরিস্থিতিতে অনেকেই তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিল। তবে বুধবার (১৩ নভেম্বর) তিনি সেঞ্চুরিয়নে ধামাকাদার পারফরম্য়ান্স করলেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে অভিষেকের ব্যাট থেকে একটি চোখ ধাঁধানো হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গেল। মাত্র ২৫ বলে তিনি ৫০ রান করলেন। আর ২০০-র স্ট্রাইক রেটে ব্যাট করেন। তাঁর এই ইনিংসটা তিনটে বাউন্ডারি এবং পাঁচটা ছক্কা দিয়ে সাজানো ছিল। শেষ পর্যন্ত ৮.৪ ওভারে তিনি কেশব মহারাজের বলে মারতে গিয়ে স্টাম্প আউট হয়ে যান। তবে দলের কঠিন সময়ে অভিষেক যে ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়ে গেলেন, তা অনেকদিন মনে থাকবে।

এই ম্য়াচে টিম ইন্ডিয়া টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা ভারতের অবশ্য খুব একটা ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু স্যামসন। এই নিয়ে পরপর ২ ম্য়াচে তিনি রানের খাতা খুলতে পারলেন না। এরপর তিলক বর্মার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান অভিষেক। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৯ বলে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে।

ইতিমধ্যে তিলকের ব্যাট থেকেও একটা দুর্দান্ত অর্ধশতরান দেখতে পাওয়া গেল। মাত্র ৩২ বলে তিনি ৫০ রান করেছেন। তিনি অবশ্য তিনটে করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। তবে এই ম্য়াচে হার্দিক পান্ডিয়া (১৮) এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের (১) ব্যাটিং পারফরম্য়ান্স আতস কাঁচের নীচে এসেছে। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে ১৩২ রান করেছে।


```