
রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ ও উমরান মালিক।
শেষ আপডেট: 28 August 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে লম্বা ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে টিম ইন্ডিয়া। তার আগে দলীপ ট্রফিতে খেলার কথা ছিল রোহিত-বিরাটদের। যদিও পরে বোর্ড তাঁদের ছুটি দেওয়ার কথা জানায়। বিশ্রামে রাখা হয় জসপ্রীত বুমরাহকেও। এবার আরও ৩ ক্রিকেটারকে দেখা যাবে না আসন্ন দলীপ ট্রফিতে খেলতে। সেই ৩ ক্রিকেটারের নাম হল রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ ও উমরান মালিক।
৩ ক্রিকেটার না খেলায় আপাতত ২ জনের বদলি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মহম্মদ সিরাজের বদলে খেলবেন নবদীপ সাইনি। অপরদিকে, উমরান মালিকের বদলে দলে নেওয়া হয়েছে গৌরব যাদবকে। জাদেজার বদলি ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে সময় থাকলে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। নির্দেশ ছিল বিসিসিআইয়ের। যদিও পরে বোর্ডের তরফ থেকেই বিশ্রাম দেওয়া হয়।