Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক ফ্রেমে বরুণ ধাওয়ান আর সানি দেওল, আসছে ‘বর্ডার ২’

গত দু’-তিন বছর ধরেই পরিচালক জেপি দত্ত ও তাঁর মেয়ে নিধির মধ্যে আলোচনা চলছিল। কিন্তু গদর ২-এর সাফল্যের পর এই প্রোজেটের কাজে গতি আসে।

এক ফ্রেমে বরুণ ধাওয়ান আর সানি দেওল, আসছে ‘বর্ডার ২’

সানি দেওল এবং বরুণ ধাওয়ান

শেষ আপডেট: 24 August 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: ২২ বছর পর বড়পর্দায় ফিরেছেন সানি দেওল। ‘গদর ২’ ছুঁয়েছে চারশো কোটির মাইলস্টোন। তারপর থেকেই নাকি ‘বর্ডার ২’ তৈরি করার পরিকল্পনা চলছিল। এবার তারই প্রস্তুতি শুরু হল। সানির সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। নিজেই এই সুখবর দিলেন বরুণ। 

১৯৯৭ সালে মুক্তি পায় ‘বর্ডার’। অ্যাকশন, ড্রামা এবং দেশাত্মবোধের তিন উপাদান ঢেলে 'বর্ডার' তৈরি করেছিলেন জেপি দত্ত। বক্স অফিসেও তুফান তুলেছিল এই ছবি। রাজস্থানের লঙ্গেওয়ালা অঞ্চলে ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল চিত্রনাট্য। মেজর কুলদীপ সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওল। সূত্রের খবর, ‘বর্ডার ২’-র গল্পও ৭১-এর ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি হবে।

শোনা যায়, গত দু’-তিন বছর ধরেই পরিচালক জেপি দত্ত ও তাঁর মেয়ে নিধির মধ্যে আলোচনা চলছিল। কিন্তু গদর ২-এর সাফল্যের পর এই প্রোজেটের কাজে গতি আসে। এবার এক সঙ্গে দেখা যাবে সানি দেওল আর বরুণ ধাওয়ানকে। বরুণ লেখেন, ‘আমার সবচেয়ে প্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধছি। দারুণ ব্যাপার।’  


```