Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ম্যায়নে প্যায়ার কিয়া'র হিরো হবার কথা ছিল, কিন্তু ফ্লপ হিরোর জীবন ফুরোয় মাত্র পঞ্চাশে

মাত্র ১৯ বছর বয়সে নায়কের ভূমিকায় রাজশ্রী প্রোডাকশনের 'ম্যায়নে প্যায়ার কিয়া' ছবি সাইন করেন ফারাজ। কিন্তু ...

'ম্যায়নে প্যায়ার কিয়া'র হিরো হবার কথা ছিল, কিন্তু ফ্লপ হিরোর জীবন ফুরোয় মাত্র পঞ্চাশে

ফারাজ খান। গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 28 May 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: সুদর্শন চেহারা, সুন্দর মুখশ্রী, নায়কোচিত স্মার্টনেস থাকা সত্ত্বেও হিরো রুপে তিনি সাফল্য পাননি। শুরু থেকেই রোগভোগ তাঁর চলার পথ রুদ্ধ করেছে বারবার। নয়ের দশকে চেনা মুখ অভিনেতা হলেও, একটা দীর্ঘ সময় তাঁকে আর পর্দায় দেখা যায়নি। আচমকাই তাঁর মৃত্যুর খবর সামনে আসতে চমকে গেছিল সবাই। মাত্র পঞ্চাশেই ফুরোয় এই অভিনেতার জীবন। তিনি বলিউড অভিনেতা ফারাজ খান (Faraz Khan)।

১৯৭০ সালের ২৭ মে মুম্বই শহরে জন্মগ্রহণ করেন ফারাজ খান। তিনি ছিলেন স্টারকিড। তাঁর বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা ইউসুফ খান। যিনি 'অমর আকবর অ্যান্টনি', 'ডিস্কো ডান্সার', 'ডন', 'নাসিব', 'কর্জ', 'মুকান্দার কা সিকান্দার' একাধিক হিট ছবিতে অভিনয় করেছিলেন। ইউসুফ খান ছিলেন আদতে মিশরের মানুষ। সিনেমার টানে প্রথম যৌবনে তিনি বম্বে চলে আসেন। তাই তাঁর এবং তাঁর ছেলের চেহারায় মিশরীয় পৌরুষ লক্ষ্য করা যেত।

Pooja Bhatt remembers actor Faraaz Khan on first death anniversary

১৯৮৫ সালে হঠাৎই প্রয়াত হন ইউসুফ খান। তখন ফারাজ খান মাত্র তেরো বছরের বালক। তবে সুন্দর চেহারার জোরে ফারাজ পরিচালক প্রযোজকদের চোখে পড়ে যান।

মাত্র ১৯ বছর বয়সে নায়কের ভূমিকায় রাজশ্রী প্রোডাকশনের 'ম্যায়নে প্যায়ার কিয়া' ছবি সাইন করেন ফারাজ। বিপরীতে নবাগতা ভাগ্যশ্রী। এই সময় থেকেই ফারাজের ভাগ্য ঘুরে যেতে পারত। কিন্তু নিয়তি তাঁকে এগোতে দিল না। স্নায়ুরোগে এমন অসুস্থ হয়ে পড়লেন ফারাজ যে বিছানায় দীর্ঘ মাস শয্যাশায়ী হয়ে গেলেন। বাধ্য হয়ে রাজশ্রী প্রোডাকশন ফারাজকে বাদ দিয়ে নবাগত নায়ক সলমন খানকে ছবি সাইন করান। আর তারপর তো ইতিহাস। ফারাজ সেদিন থেকেই যেন হেরে গেলেন জীবনের দৌড়ে।

Maine Pyar Kiya Romantic Scene | Salman Khan | Bhagyashree | Bollywood's  Most Romantic Scene - YouTube

১৯৯৬ সালে সুস্থ হয়ে ওঠার পর বিক্রম ভট্টর 'ফরেব' ছবিতে হিরো হয়ে প্রথম ছবি করেন ফারাজ খান। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন সুমন রঙ্গনাথন। কিন্তু নায়কের থেকে খলনায়ক মিলিন্দ গুনাজি বেশি জনপ্রিয়তা পেয়ে যান।

Bollywood actor Faraaz Khan passes away | Khaleej Times

১৯৯৭ সালে 'পৃথিবী' ছবিতে নেতিবাচক চরিত্র করেছিলেন ফারাজ। ১৯৯৮ সালে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে 'মেহেন্দি' ছবিতে অভিনয় করেন তিনি। বধূ নির্যাতনের গল্পে নিরঞ্জন চৌধুরী, এক হেনস্থাকারী স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ফারাজ।

১৯৯৭ তে টেলিভিশনে যোগ দেন ফারাজ, 'ওয়ান প্লাস ওয়ান' সিরিয়ালে। এরপর 'অচানক... ৩৭ সাল বাদ', 'শশশশ... কোই হ্যায়', 'লিপস্টিক', 'সিন্দুর তেরে নাম কা',নীলি আঁখে' প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছিলেন ফারাজ।

Mehndi(1998) Movie Video Jukebox - Rani Mukherjee, Faraaz Khan - Mehndi &  Sangeet Songs


জীবন তাঁর সামনে বারবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালে ফুসফুস সংক্রান্ত অসুখে আক্রান্ত হন তিনি। এরপরই করোনা ভাইরাস চলে আসায় করোনাতে আক্রান্ত হন। হাসপাতালে দীর্ঘদিনের চিকিৎসায় খরচ ভার বহন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এমন নিয়তির লিখন সলমন খান অর্থ সাহায্য করেছিলেন অসুস্থ ফারাজ খানকে। পূজা ভট্টও সাহায্য করেন।

Faraaz Khan Passes Away: Did You Know That Before Salman Khan, He Was the  First Choice for Maine Pyar Kiya?

কিন্তু করোনার কবলে 'ব্ল্যাক ছত্রাক' রোগে শেষ অবধি জীবন প্রদীপ নেভে ফারাজ খানের। ২০২০ সালের ৪ নভেম্বর মাত্র ৫০ বছর বয়সে প্রয়াত হন ফারাজ খান।

ভাগ্যে যদি না থাকে জীবনে সফলতা পাওয়া হাজার চেষ্টাতেও হয় না। যার বড় উদাহরণ হয়ে রইলেন ফারাজ খান।


```