Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, সিওপিডির সমস্যায় ভুগছিলেন 

‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’, ‘বগলা মামা যুগ যুগ জিও’ , ‘রক্তবীজ’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন। একসময় সিরিয়ালের জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, সিওপিডির সমস্যায় ভুগছিলেন 

শেষ আপডেট: 23 March 2024 10:22

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব। দীর্ঘদিন সিওপিডির সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বয়স হয়েছিল ৬৮ বছর। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। 

প্রায় চার দশক অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’,  ‘বগলা মামা যুগ যুগ জিও’ , ‘রক্তবীজ’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন। একসময় সিরিয়ালের জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’। সংগঠনের সহ-সভাপতি ছিলেন পার্থসারথি। ফোরামের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  শনিবার দুপুর ১২টায় টেকনিশিয়ান স্টুডিয়োতে পার্থসারথির দেহ নিয়ে যাওয়া হবে। অভিনেতার সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা চাইলে সেখানে গিয়ে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।


```