
শেষ আপডেট: 3 February 2021 08:45
রিহানার কৃষকদের নিয়ে এই টুইট নিমেষেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবং ভারতীয় নাগরিকরা যাঁরা ট্যুইটারেরও বাসিন্দারা তাঁরাও এই নিয়ে দু-ভাগে ভাগ হয়ে যান। রিহানার এই টুইট শেয়ার হয়েছে প্রায় ২ লক্ষ বার, টুইটিটতে লাইক দিয়েছেন প্রায় ৫ লক্ষ নেটাগরিক। পপস্টারের এই টুইট নজর এড়িয়ে যায়নি বিটাউনের 'কুইন' কঙ্গনারও। বিটাউনের অন্যতম কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াতকে কে না চেনেন! তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের নেক নজরে থাকার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের বিপক্ষে কিছুই শুনতে নারাজ।
https://twitter.com/KanganaTeam/status/1356640083546406913?s=08
তিনি রিহানাকে পালটা আক্রমণ শানিয়ে লেখেন, ‘কেউ এ সব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, ওঁরা সন্ত্রাসবাদী যাঁরা দেশ ভাগ করতে চাইছে। টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চিন এবং সেখানে চিনা উপনিবেশ তৈরি করতে পারে। যেমন আমেরিকায় হয়েছে।’ শুধু এইটুকু বলেই থেমে থাকেননি কঙ্গনা। তিনি বক্তব্যের শেষে উল্লেখ করেন, ‘বোকা, চুপ করে বসো। আমরা তোমাদের মতো দেশ বিক্রি করছি না'।
তিনি বারবার বিরোধিতা করেছেন কৃষক আন্দোলনের। এমনকি খালিস্তানি, সন্ত্রাসবাদী বলে দাবি করেছেন আন্দোলনকারীদের। এর আগেও কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো তারকাদের শুরু থেকেই একহাত নিয়েছেন কঙ্গনা। এই ইস্যুতে দিলজিত্ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়াদের বারবার আক্রমণ করেছেন তিনি।
স্বঘোষিত গেরুয়া সমর্থক কঙ্গনা রানাওয়াত শুরু থেকেই কেন্দ্রের কৃষিবিলের প্রশংসা করে এসেছেন। ২৬ জানুয়ারি লালকেল্লায় ঘটা হিংসাত্মক ঘটনা নিয়েও বিক্ষুদ্ধ কৃষকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী। তাণ্ডব নির্মাতাদের মুন্ডুচ্ছেদের কথা বলে দিন কয়েক আগেও কঙ্গনার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল।