Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের চমক আয়ুষ্মানের, এ বার তিনি টাকমাথা হিরো! টিজার দেখেই উঠছে হাসির রোল

দ্য ওয়াল ব্যুরো: তিনি সিলভার স্ক্রিনে আসা মানেই বাকি সকলের থেকে একদম অন্যরকম কিছু করবেন।সাত বছর আগে ডেবিউ ফিল্ম 'ভিকি ডোনার'-এই সে কথা বুঝিয়ে দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। যত দিন গিয়েছে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। বারবার প্রমাণ করেছেন

ফের চমক আয়ুষ্মানের, এ বার তিনি টাকমাথা হিরো! টিজার দেখেই উঠছে হাসির রোল

শেষ আপডেট: 27 August 2019 07:57

দ্য ওয়াল ব্যুরো: তিনি সিলভার স্ক্রিনে আসা মানেই বাকি সকলের থেকে একদম অন্যরকম কিছু করবেন।সাত বছর আগে ডেবিউ ফিল্ম 'ভিকি ডোনার'-এই সে কথা বুঝিয়ে দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। যত দিন গিয়েছে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। বারবার প্রমাণ করেছেন অগণিত মানুষ নেহাতই ঝোঁকের বশে ফ্যান-ফলোয়িং আয়ুষ্মানের ফ্যান হননি। কদিন আগেই রিলিজ হয়েছে তাঁর আগামী ছবি 'ড্রিম গার্ল'-এর ট্রেলর। আয়ুষ্মানের নতুন রূপ দেখে হাসতে হাসতে পেটে খিল ধরেছে সিনেমাপ্রেমীদের। এই হাসির রেশ কাটতে না কাটতেই ফের নতুন ছবি নিয়ে হাজির আয়ুষ্মান খুরানা। রিলিজ হয়েছে ছবির টিজারও। এ ছবিতে এক টাকমাথা লোকের চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান। যাঁর জীবনে প্রেম-ভালোবাসার ছোঁয়া একটু বেশিই। Related image টিজারের শুরুতেই দেখা যাবে বাইক হাঁকিয়ে হিরোর স্টাইলে পিচ রাস্তার চিড়ে এগিয়ে চলেছেন আয়ুষ্মান। ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখ খানের ছবি 'দিওয়ানা'-র বিখ্যাত গান 'কোই না কোই চাহিয়ে প্যার করনে ওয়ালা'। কিন্তু এত স্টাইল করতে গিয়ে আচমকাই হাওয়ায় উড়ে গেল হিরর মাথার টুপি। ব্যাস! সব জারিজুরি ফাঁস। একমাথা ঘন-কালো চুলের বদলে দেখা দিলেন টাকমাথা আয়ুষ্মান। সঙ্গে সঙ্গেই বদলে গেল ব্যাকগ্রাউন্ডের মিউজিকও। এ বার নিজের দুঃখ বোঝাতে কিশোর কুমারের সহায় হলেন অভিনেতা। বেজে উঠল রাজেশ খান্না অভিনীত 'কাটি পতঙ্গ' সিনেমার গান 'ইয়ে যো মহাব্বত হ্যায়'-র একটা বিশেষ অংশ 'রেহেনে দো ছোড়ো ভি জানে দো ইয়ার, হাম না করেগে প্যার'। অমর কৌশিকের পরিচালনায় আয়ুষ্মানের এই নতুন ছবির নাম 'বালা'। প্রযোজনায় দীনেশ ভিজান। টিজার দেখেই দর্শকদের অনুমান, 'ড্রিম গার্ল'-এর পর ফের পেটে খিল ধরাতে রমকম (রোম্যান্স-কমেডি) নিয়ে বিগ স্ক্রিনে হাজির হবেন আয়ুষ্মান। ২০১৯-এর ২২ নভেম্বরেই রিলিজ হবে ছবি। দেখুন টিজার। https://www.youtube.com/watch?v=1Bqx7gx6RKo

```