Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বিধান রায়ের ডাকে একবারই ফিতে কাটতে যান সুচিত্রা সেন, টাকা নিয়েও তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে


বিকাশবাবু  সুচিত্রাকে বললেন, 'তুমি যে কী কর রমা, ওদের কথায় মঞ্চে উঠতে রাজি হয়ে গেলে? তোমার কি প্রেস্টিজ নেই?'

বিধান রায়ের ডাকে একবারই ফিতে কাটতে যান সুচিত্রা সেন, টাকা নিয়েও তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 1 July 2025 20:26

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সুচিত্রা সেন কোনদিনও কোনও পুজো উদ্বোধনের ফিতে কাটা কী মঞ্চে ওঠা এসব করেননি। তিনি রুপোলি পর্দাতেই সুচিত্রা সেন হয়ে থাকতে চেয়েছেন চিরকাল। তাঁর মনে হত প্রকৃত স্টার হতে গেলে এসবের প্রয়োজন পড়ে না। পর্দার বাইরে নিজের ব্যক্তিগত জীবন কখনও পাবলিক করেননি শ্রীমতী সেন। এসবের অনুরোধ উপরোধ এলে সবাইকে খারিজ করে দিতেন তিনি। কিন্তু একবার বিধান রায়ের ডাকে অনুষ্ঠানের ফিতে কাটতে যান সুচিত্রা সেন। পাঁচের দশকে চলচ্চিত্রের প্রথমা নায়িকা এমন বিরল ঘটনা ঘটিয়েছিলেন। এতটাই বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধা করতেন মহানায়িকা।

Statue Of Ex-West Bengal Chief Minister Bidhan Chandra Roy Vandalised

বিধান রায় এমন একজন চিকিৎসক ছিলেন যিনি রোগীর গায়ে হাত না দিয়ে, এক ঝলকে রোগ নির্ণয় করতে পারতেন বিধান চন্দ্র রায়। সেসময় তৎকালীন প্রোগাম অর্গানাইজার আজকাল যাকে বলে ইভেন্ট ম্যানেজার বারীন ধর (যিনি পরবর্তী কালে সুচিত্রার ছোট বোন রুনাকে বিয়ে করেন) এসে ধরলেন সুচিত্রাকে। একটা অনুষ্ঠান মঞ্চে সুচিত্রা সেনকে চাই।

সেখানে ছিলেন সুচিত্রার পার্সোনাল ফটোগ্রাফার ধীরেন দেব। ওঁনারা বলতেই বিধান রায়ের নাম শুনে রাজি হয়ে গেলেন সুচিত্রা। তবে একটা শর্ত ছিল, বিধান রায়ের টিবি ক্লিনিকের জন্য ১০০১ টাকা চাঁদা দিতে হবে সুচিত্রাকে। যা শুনে একবাক্যে দান করতে রাজি হন সুচিত্রা।

Remembering Suchitra Sen on 95th birth anniv|34060|News24 TV

সেদিন সবাই বুঝল সুচিত্রার মধ্যে কত বড় সমাজসেবী লুকিয়ে আছে। প্রস্তাবটা যখন ওঁকে দেওয়া হয়, তখন সুচিত্রা সেনের পাশে বসে ছিলেন বিকাশ রায়।

বিকাশবাবু  সুচিত্রাকে বললেন, 'তুমি যে কী কর রমা, ওদের কথায় মঞ্চে উঠতে রাজি হয়ে গেলে? তোমার কি প্রেস্টিজ নেই?'

সুচিত্রা কিন্তু বিকাশ রায়ের সে কথায় আমল দিলেন না। দিনের দিন ঠিক তিনি পৌঁছে গেলেন অনুষ্ঠানে। মঞ্চে উঠলেন ফিতে কাটতে।

National Doctor's Day 2023 Date History Significance Theme


শুধু তাই নয়, সেই টাকা সুচিত্রা দিয়ে এলেন গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের হাতে। বিধান রায়ের বাড়িতে সুচিত্রা উপস্থিত হওয়াতে বেশ চমকে যান তিনি। মধ্যগগনে থাকা হিরোইন তাঁর বাড়িতে। তাও নিজ ইচ্ছেতে এসেছেন নায়িকা। সুচিত্রা কিন্তু খুব মন থেকেই বিধান রায়ের হাতে টাকা তুলে দেন টিবি ক্লিনিকের উন্নয়নের জন্য। আজ চিকিৎসক দিবসে ফিরে দেখা সেই সময়রেখা, যা এ যুগের নায়িকাদের উদ্বুদ্ধ করবে।


```