Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুক্রবার ভোরে দক্ষিণেশ্বরে দেব! ছবির সাফল্য কামনায় পুজো দিলেন ব্যোমকেশ

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরুতেই ব্যোমকেশ নিয়ে নতুন ছবি ঘোষণা করেছিলেন অভিনেতা দেব। সত্যান্বেষীর ভূমিকায় টলিউডের ‘খোকাবাবু’ কেমন কাজ করবেন, তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। তবে ছবির ট্রেলার বেরনোর পর অনেকেই আশায় বুক বেঁধেছেন। অবশেষে শুক্

শুক্রবার ভোরে দক্ষিণেশ্বরে দেব! ছবির সাফল্য কামনায় পুজো দিলেন ব্যোমকেশ

শেষ আপডেট: 11 August 2023 07:46

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরুতেই ব্যোমকেশ নিয়ে নতুন ছবি ঘোষণা করেছিলেন অভিনেতা দেব। সত্যান্বেষীর ভূমিকায় টলিউডের ‘খোকাবাবু’ কেমন কাজ করবেন, তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। তবে ছবির ট্রেলার বেরনোর পর অনেকেই আশায় বুক বেঁধেছেন। অবশেষে শুক্রবার, ১১ অগস্ট ছবিটি মুক্তি পেয়েছে সিনেমা হলে। আর ঠিক তার আগেই শুক্রবার ভোরে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনা করে পুজো দিলেন অভিনেতা (Dev at Dakshineswar)।

শুক্রবার সকালে নিজের টিম নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যান দেব। (Dev at Dakshineswar)

এরপর একেবারে গর্ভগৃহে ঢুকে মায়ের পুজো দেন তিনি। সেখান থেকে বেরিয়ে তিনি আর একপাশে শিবমন্দিরে যান। সেখানে শিবলিঙ্গে জল ঢেলে পুজোও করেন অভিনেতা। তারপর টিম নিয়ে মন্দির চত্বর ছাড়েন। ছবিমুক্তির দিন দক্ষিণেশ্বরে অভিনেতাদের পুজো দিতে যাওয়া নতুন কিছু নয়। জিৎ বহুবছর ধরেই নিজের সিনেমা রিলিজের দিন ভোরে দক্ষিণেশ্বর, কালীঘাটে পুজো দেন। তেমন দেবও ছবির সাফল্য কামনায় ভরসা রেখেছেন ভগবানের উপরেই।

https://twitter.com/idevadhikari/status/1689889846033371137?s=20

উল্লেখ্য, আজ টলিউডে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ (Byomkesh o Durgo Rahasya)-র পাশপাশি আরও একটি ছবি মুক্তি পেয়েছে। মধুমিতা সরকার, অপরাজিত আঢ্য, লিলি চক্রবর্তী অভিনীত ‘চিনি ২’ রিলিজ হয়েছে এদিনই। দেব টুইট করে সেই ছবিকেও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা লিখেছেন, “চিনি ২ আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য।” প্রসঙ্গত, বিরসা দাশগুপ্তর পরিচালনায় নির্মিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ এবছর দেবের প্রথম ছবি। এরপর পুজো ও ক্রিসমাসে আরও দু’টি সিনেমা মুক্তি পাবে।

একমঞ্চে জোড়া ব্যোমকেশ! দেবের ডাকে ‘দুর্গরহস্য’র প্রচারে হাজির সৃজিত-অনির্বাণ


```