Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ঋতুপর্ণা, লাবণী, বিদীপ্তা, পল্লবী, ইন্দ্রাণী, একঝাঁক নায়িকার প্রথম হিরো ছিলেন অরিন্দমই

ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁরও কিন্তু প্রথম হিরো আমি। এটা কোথাও মেনশন হয় না কেউ জানেই না। 

ঋতুপর্ণা, লাবণী, বিদীপ্তা, পল্লবী, ইন্দ্রাণী, একঝাঁক নায়িকার প্রথম হিরো ছিলেন অরিন্দমই

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 3 July 2025 19:00

শুভদীপ বন্দ্যোপাধ্যায়


বাংলা চলচ্চিত্র ও থিয়েটারে শিশুশিল্পী থেকে নায়ক হতে পেরেছেন খুব কম অভিনেতাই। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly)। 'প্রস্তর সাক্ষর' ছবিতে প্রথম ফিল্মে অভিনয়। সালটা ১৯৬৭। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার রোল করেন অরিন্দম।এরপর অনেক ছবি পেরিয়ে 'হংসরাজ' রূপে খ্যাতির শীর্ষে উঠে যান তিনি। আজও অরিন্দম মানেই হংসরাজ। এরপর পেশাদার রঙ্গমঞ্চে একাধিক নাটক  থেকে ছায়াছবিতেও তিনি হিরোর রোল করেছেন। 
আজ অরিন্দম গঙ্গোপাধ্যায় তাঁর সাম্প্রতিক 'ফেরারী মন' সিরিয়ালের একটি গানের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। অরিন্দমের সঙ্গে নেচে নেচে গান করছেন বিদীপ্তা চক্রবর্তী। অরিন্দম লিখেছেন 'এই মেয়েটা ছোটবেলায় জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল আমারই বিপরীতে। ভাবা যায়!'

Pherari Mon (TV Series 2022–2024) - IMDb

 

জোছন দস্তিদারের পরিচালনায় 'সোনেক্স' এর ক্লাসিক সিরিয়াল 'সেই সময়' তে বিদীপ্তা চক্রবর্তীর প্রথম পর্দার সামনে অভিনয় অরিন্দমের বিপরীতে। এই বিষয়ে অরিন্দম গঙ্গোপাধ্যায় গল্পে গল্পে ফোনে বললেন ' বিদীপ্তা তখন ক্লাস এইটের ছাত্রী। আমি করেছিলাম নবীন কুমারের ভূমিকায়। নবীন কুমারের বউয়ের চরিত্রে বিদীপ্তা করেছিল। ওঁর নাম ছিল সুধা। 'সুধাই তোমায় সুধাময়ী' বলে একটা গান ছিল। সে তো প্রথমদিনের শুটিংয়ে ঘেমেনেয়ে একশা অবস্থা বিদীপ্তার। সে তো বিদীপ্তার প্রচন্ড লজ্জা। আর পড়বি তো পড় আমার সঙ্গে সিন। বিদীপ্তা তখন ক্লাস এইটে পড়ে। ওঁর কাছে আমি তো একটা বিশাল কিছু ব্যাপার। এদিকে বউকে কাছে টেনে নিয়ে অন্তরঙ্গ দৃশ্য। অত লজ্জা পাচ্ছিল বলে বকুনিও খেয়েছিল। তবে অত ছোট মেয়ে হয়েও চমৎকার অভিনয় করেছিল। আর এখন যখন 'ফেরারী মন' এ বিদীপ্তার অভিনয় দেখি। এখন তো ডাকসাইটে অভিনেত্রী।'

Rituparna Sengupta on Amphan ...

তবে অরিন্দম গঙ্গোপাধ্যায় কিন্তু আরও বহু মেনস্ট্রিম হিরোইনের হিরো। যা নিজেই বললেন অরিন্দম। তাঁর কথায় 'যেমন লাবণী সরকারের প্রথম হিরো আমি। জোছন দস্তিদারের পরিচালনায় 'সিদ্ধার্থ চ্যাটার্জীর অন্তর্ধান' সিরিয়াল হয়েছিল। তাতে আমার বিপরীতে লাবণীর প্রথম অভিনয়। ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁরও কিন্তু প্রথম হিরো আমি। এটা কোথাও মেনশন হয় না কেউ জানেই না। ঋতুপর্ণা সেনগুপ্ত যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ায় তখন আমি ওর হিরো ছিলাম 'সাদা পায়রা' সিরিয়ালে। অভিনেত্রী রত্না ঘোষালের প্রোডাকশন হাউসের সিরিয়াল ছিল। যেটা 'শ্বেত পাথরের থালা'র অনেক আগে। কিন্তু কজন জানেন?'

Exclusive! Indrani Haldar on OTT debut ...

এদিকে আরও কয়েকজন জনপ্রিয় চিত্রাভিনেত্রীর থিয়েটারের প্রথম নায়ক অরিন্দম গঙ্গোপাধ্যায়। অরিন্দম বললেন 'ইন্দ্রাণী হালদারের প্রথম থিয়েটার 'অ্যান্টনী কবিয়াল'। দুলাল লাহিড়ীর পরিচালনায় এই নাটক হয়েছিল কাশী বিশ্বনাথ মঞ্চে। এদিকে তপন থিয়েটারে আমার পরিচালনায় 'আশ্রয়' নাটকে পল্লবী চট্টোপাধ্যায়ের প্রথম অভিনয়। সেখানেও ওঁর হিরো ছিলাম আমি। আবার জ্ঞানেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় 'হচ্ছেটা কী' নাটকে অনুশ্রী দাসের প্রথম হিরো ছিলাম আমি।'

সত্যি একাধিক প্রতিষ্ঠিত নায়িকার প্রথম হিরো একজন অভিনেতাই যা বিরল। অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারেও এমন দৃষ্টান্ত বেশ বিরল।


```