Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমরা কি পাকিস্তানে রয়েছি? কন্নড়ে কথা বলায় হামলার শিকার হর্ষিকা পুনাচা, ট্যুইট অভিনেত্রীর

অভিনেতা-স্বামী ভুবনের সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা

আমরা কি পাকিস্তানে রয়েছি? কন্নড়ে কথা বলায় হামলার শিকার হর্ষিকা পুনাচা, ট্যুইট অভিনেত্রীর

হর্ষিকা পুনাচা। ফাইল ছবি।

শেষ আপডেট: 19 April 2024 13:31

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় কন্নড় ও বলি অভিনেত্রী হর্ষিকা পুনাচা ও তাঁর পরিবার হামলার শিকার। শুক্রবার সেই ঘটনার ভিডিও ও ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, আমরা কি পাকিস্তানে বাস করছি? বেঙ্গালুরুর ফ্রেজার টাউনে সপরিবারে নৈশভোজে বেরিয়ে কন্নড় ভাষায় কথা বলায় একদল দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। দুষ্কৃতীদলের হাতে হেনস্তা হওয়ার সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

হর্ষিকার অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর অভিনেতা স্বামী ভুবন পোন্নান্নার সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি লিখেছেন, বেঙ্গালুরুর বাসিন্দারা নিজের শহরেই কতটা নিরাপদ! তিনি জানিয়েছেন, দিন দুই আগে ফ্রেজার টাউনের পুলিকেশী নগরের মসজিদ রোডের একটি রেস্তরাঁয় তাঁরা সপরিবারে নৈশভোজে গিয়েছিলেন। সেখানেই কন্নড় ভাষায় কথা বলার জন্য তাঁদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী।

সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে হর্ষিকা লিখেছেন, দুজন লোক তাঁদের গাড়ির সামনে এসে চালকের আসনে বসে থাকা স্বামীকে বলে এত বড় গাড়ি এখানে চলবে না। গাড়ি চললে মানুষের গায়ে ধাক্কা লেগে যেতে পারে। তখন তাঁর স্বামী ভুবন তাদের শান্ত করার চেষ্টা করার জন্য কন্নড় ভাষায় কথা বলেন। তারপরেই ওই দুজন কন্নড় ভাষা নিয়ে তাঁকে এবং পরিবারকে অপমানজনক, অশ্রাব্য কথা বলতে থাকে। তারা এও বলে যে, এই কন্নড়দের উচিত শিক্ষা দিতে হবে। তখন তাদের মধ্যে একজন ভুবনকে লক্ষ্য করে ঘুসি চালায়।

কয়েক মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায়। অভিনেত্রী লিখেছেন, প্রায় ২০-৩০ জন তাঁদের গাড়ি ঘিরে ফেলে। একজন তাঁর সোনার চেন টেনে ছিড়ে ফেললেও ভুবন সেটা কেড়ে নিয়ে আমার হাতে দেয়। তাতে আরও ক্ষুব্ধ হয়ে পুরো দলটা আমাদের গাড়িতে লাথি, ঘুসি মেরে তুবড়ে দিতে শুরু করে। আমাদের শারীরিকভাবে হেনস্তা করা হয়। ওরা বলতে থাকে, এরা লোকাল কন্নড়ওয়ালা হ্যায়। আমরা যখন আমাদের ভাষাতেই কথা বলতে থাকি, তখন ওরা বলে, ওসব কন্নড় স্টাইল নিজের কাছে রাখো। ওরা বেশিরভাগই হিন্দি কিংবা উর্দুতে কথা বলছিল, লিখেছেন হর্ষিকা।

এ বিষয়ে স্থানীয় পুলিশকে জানালে তারাও সাহায্য করতে অস্বীকার করে বলে অভিযোগ অভিনেত্রীর। পুনাচা লিখেছেন, যে শহরে আমি বড় হয়েছি, সেখানেই এই হেনস্তা মেনে নিতে পারছি না। আমরা কি পাকিস্তান না আফগানিস্তানে বাস করছি, প্রশ্ন তুলেছেন তিনি। নিজের শহরেই যদি কন্নড় ভাষায় কথা না বলতে পারি, তাহলে কতটা নিরাপদ আমরা এখানে? হর্ষিকা এ বিষয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।


```