Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর সুযোগ নেই, অমিতাভ এই অভিনেত্রীকে আন্ধেরির বাড়ি ভাড়া দিলেন! মাসে কত ভাড়া?

দ্য ওয়াল ব্যুরো: শুনেছেন, বাড়িভাড়া দিচ্ছেন (rent) (apartment) অমিতাভ বচ্চন )amitabh bachchan)? তবে এখন আর যোগাযোগ করে লাভ নেই। দেরি হয়ে গিয়েছে। ভাড়াটিয়া জুটে গিয়েছে ইতিমধ্যে। মুম্বইয়ের আন্ধেরিতে বিগ বি-র ডুপ্লেক্স হোম ইউনিটটি ভাড়া ন

আর সুযোগ নেই, অমিতাভ এই অভিনেত্রীকে আন্ধেরির বাড়ি ভাড়া দিলেন! মাসে কত ভাড়া?

শেষ আপডেট: 12 December 2021 15:34

দ্য ওয়াল ব্যুরো: শুনেছেন, বাড়িভাড়া দিচ্ছেন (rent) (apartment) অমিতাভ বচ্চন )amitabh bachchan)? তবে এখন আর যোগাযোগ করে লাভ নেই। দেরি হয়ে গিয়েছে। ভাড়াটিয়া জুটে গিয়েছে ইতিমধ্যে। মুম্বইয়ের আন্ধেরিতে বিগ বি-র ডুপ্লেক্স হোম ইউনিটটি ভাড়া নিয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন kriti sanon) । যার দুবছরের জন্য মাসিক ভাড়া ১০লাখ। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে প্রকাশ, আন্ধেরি ওয়েস্টের (andheri west) লোখান্ডওয়ালা রোডে অ্যাটলান্টিস বিল্ডিংয়ের (atlantish building) ২৭ ও ২৮ তলায় ওই অ্যাপার্টমেন্ট। সঙ্গে চারটি কার পার্কিংয়ের জায়গা। গত ১২ নভেম্বর অমিতাভ, কৃতীর মধ্যে ভাড়ার যাবতীয় চুক্তি চূড়ান্ত ও সইসাবুদ হয়েছে। কৃতীর ভাড়ার মেয়াদ ১৬ অক্টোবর থেকে ২০২৩ এর ১৫ অক্টোবর পর্যন্ত। ২০২০ ডিসেম্বর ৩১ কোটি টাকায় অ্যাটলান্টিসে ৫১৮৪ বর্গফুট এলাকার ওই সম্পত্তি কিনেছিলেন অমিতাভ। তবে অ্যাপার্টমেন্টটি রেজিস্টার্ড হয় এ বছরের এপ্রিলে। সিকিউরিটি ডিপোজিট বাবদ ৬০ লাখ দিয়েছেন কৃতী। আগে জুহুতেই একটি অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। ২০১৪ সালে সেটি কিনেছিলেন তিনি। সেখানে বোন নুপূর শ্যানন, বাবা-মা রাহুল ও গীতা শ্যাননকে নিয়ে থাকতেন তিনি। অমিতাভ, ছেলে অভিষেক বচ্চন তাঁদের জুহুর একটি সম্পত্তিও ১৫ বছরের লিজে ভাড়া দিয়েছেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে। এবার সেখান থেকে সোজা শাহেনসার অ্যাপার্টমেন্টে। অমিতাভ নিজে থাকেন জুহুর জলসায়। চলচ্চিত্র প্রযোজক এনসি সিপ্পির কাছ থেকে তিনি বাংলোটি কিনেছিলেন বলে সম্প্রতি ট্যুইটে জানিয়েছেন অমিতাভ। জুহুর জে ডব্লু ম্যারিয়টের কাছেই ১০১২৫ বর্গফুট এলাকাজুড়ে ওই বাংলো। জুহুতে আরেকটি বাড়়িও আছে বিগ বির। প্রতীক্ষা। সেখানে বাবা হরিবংশ রাই বচ্চন, মা তেজি বচ্চনের সঙ্গে থাকতেন তিনি। ১৯৭৬ সালে সেটি কিনেছিল বচ্চন পরিবার।  

```