Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সুইগির নতুন ইনিংস! জ্যোমাটোর বিশেষ বার্তায় 'জয়-বীরু' ছোঁয়া, দিলখুশ নেটপাড়ার

প্রতীকী পোশাক পরে দুজন দাঁড়িয়ে আছে। তাঁদের সামনে বম্ব স্টক এক্সচেঞ্জ বিল্ডিং।

সুইগির নতুন ইনিংস! জ্যোমাটোর বিশেষ বার্তায় 'জয়-বীরু' ছোঁয়া, দিলখুশ নেটপাড়ার

জ্যোমাটোর শেয়ার করা ছবি

শেষ আপডেট: 13 November 2024 13:12

দ্য ওয়াল ব্যুরো: বুধবার অনলাইন ফুড অর্ডার এবং ডেলিভারি সংস্থা সুইগি তাঁদের নতুন ইনিংস শুরু করল। বম্বে স্টক এক্সচেঞ্জে আত্মপ্রকাশ করল তাঁরা। সুইগির এই সুদিনে তাঁদের পাশে এসে দাঁড়াল প্রতিদ্বন্দ্বী সংস্থা জ্যোমাটো। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একটি পোস্ট শেয়ার করেছে তা খুবই পছন্দ হয়েছে নেটিজেনদের। 

'ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে...', এমনই এক বার্তা দেওয়ার চেষ্টা করেছে জ্যোমাটো। যে ছবি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, সুইগি এবং জ্যোমাটোর প্রতীকী পোশাক পরে দুজন দাঁড়িয়ে আছে। তাঁদের সামনে বম্বে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং। ছবির সঙ্গে ক্যাপশন দেওয়া, 'তুমি আর আমি এই সুন্দর দুনিয়ায়...'। ছবি দেখে সুইগি তাঁদের প্রতিক্রিয়ায় শোলে সিনেমার 'জয়-বীরু'র প্রসঙ্গ টেনেছে। 

View this post on Instagram

A post shared by Zomato (@zomato)

২০২১ সালে জ্যোমাটো স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেছিল। তার ঠিক তিন বছর পর তাঁদের প্রতিযোগী সংস্থা সুইগিও লিস্টেড হল। বহু বছর ধরেই এই দুই সংস্থার মধ্যে টক্কর চলছে। সাধারণ মানুষের কাছে কে বেশি গ্রহণযোগ্য তা নিয়ে বরাবরই তর্ক-বিতর্ক চলে। তবে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়া নিয়ে জ্যোমাটো যেভাবে সুইগির পাশে দাঁড়িয়েছে তা প্রশংসাযোগ্য বলেই মনে করছেন সকলে।   


```