পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষের পকেটে টান অব্যাহত। বাণিজ্যিক গ্যাসের পর এবার দাম বাড়ল অটোর এলপিজির। এক ধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। স্বাভাবিকভাবেই এবার ভাড়া বাড়ানোর কথা ভাবছে চালকরা।

শেষ আপডেট: 1 April 2026 09:17
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে (West Asia Conflict) সাধারণ মানুষের পকেটে টান অব্যাহত। বাণিজ্যিক গ্যাসের পর এবার দাম বাড়ল অটোর এলপিজির (Auto LPG Gas)। এক ধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের (Auto Gas Price Hike)। স্বাভাবিকভাবেই এবার ভাড়া বাড়ানোর কথা ভাবছে চালকরা।
মঙ্গলবার পর্যন্ত কলকাতায় (Kolkata) এক লিটার অটো-র এলপিজি গ্যাসের দাম ছিল ৭০ টাকা। কিন্তু বুধবার সকালে পাম্পে পৌঁছে চালকরা জানতে পারেন এখন এক লিটার গ্যাসের দাম হয়েছে ৮০ টাকা ৯৬ পয়সা।
এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় দেখছেন না তাঁরা।
ফেব্রুয়ারি মাসে আরব দুনিয়ার যুদ্ধ (Middle East Tension) শুরু পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট (Fuel Crisis)। যার প্রভাব পড়েছে ভারতেও। রান্নার গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জ্বালানির জোগানে ঘাটতি দেখা গেছে। পরিসংখ্যান বলছে, গত একমাসে ধাপে ধাপে অটোর গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছে।
গত ১১ মার্চ অটোর গ্যাসের দাম ৫ টাকা বেড়ে ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ৬৮ পয়সা হয়েছিল। এরপর মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত তা ছিল ৭০ টাকা।
অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর দাম বাড়ার খবর শুনে আরও বিপাকে পড়েছেন। তাঁদের প্রশ্ন, এত দ্রুত দাম বাড়ল কীভাবে? পাম্প কর্তৃপক্ষ জানায়, কিছুক্ষণ আগেও পুরনো দরেই গ্যাস দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎই নতুন নির্দেশিকা (সার্কুলার) আসায় সঙ্গে সঙ্গেই দাম বাড়াতে হয়েছে।
লাগাতার দাম বাড়ায় মাথায় হাত অটো চালকদের। তাঁদের কথায়, এইভাবে দাম বাড়তে থাকলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। যাঁরা ভাড়ার অটো চালান, দিন শেষে মালিককে টাকা দিয়ে নিজেদের জন্য কিছুই বাঁচবে না।
অন্যদিকে, ভাড়া বাড়ানোর প্রসঙ্গে তাঁদের বক্তব্য, পাঁচজন বসালে জরিমানা করে। ফলে প্যাসেঞ্জার কম থাকলে ভাড়া বাড়াতে হবে। এতে যাত্রী কমে যাওয়ার আশঙ্কাও করছেন তাঁরা। যদিও যে হারে গ্যাসের দাম বেড়েছে তাতে ভাড়া বাড়াতে না পারলে অটো বন্ধ রাখার কথাই ভাবছেন চালকরা।
নতুন অর্থবর্ষের শুরুতেই কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় ধাক্কা খেলেন ব্যবসায়ীরা (Kolkata Commercial LPG)। ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর (Gas Cylinder Price April 2026) হওয়া নতুন দর অনুযায়ী, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের (NDNE) দাম এক লাফে ২১৮ টাকা বাড়ানো হয়েছে (LPG Price Hike Kolkata)। এর ফলে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২২০৮ টাকা।