
শেষ আপডেট: 30 June 2023 09:54
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, 'Love and first sight' অর্থাৎ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া। মানুষের জীবনে এমন ঘটনা যে ঘটে না, তা নয়। কিন্তু টেকনো যে নতুন মোবাইল বাজারে আনছে তার ক্ষেত্রেও একই কথা বলা চলে। প্রথম লুকেই নতুন স্মার্টফোনের প্রেমে পড়তে পারেন আপনিও!
মোবাইলের বাজারে আসছে টেকনোর নতুন স্মার্টফোন। যাঁরা মোবাইলে গেম খেলেন, তাঁদের জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে Techno Pova 5। ৬০০০ mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে যেমন, তেমনই ডেডিকেট ফিচার থাকছে।
কী কী ফিচার থাকছে Techno Pova 5-এ?
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলএসডি ডিসপ্লে থাকছে। সেই সঙ্গে এই মডেলের রিফ্রেস রেট ১২০Hz। টাচ স্যাম্পেলিং রেট ২৪০ Hz। মিলবে ১০৮০x২৪৬০ পিক্সেলের রেজোলিউশন।
প্রসেসর: MediaTek Helio G99 SoC।
স্টোরেজ: ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।
ক্যামেরা: এতে এআই প্রযুক্তির ডুয়েল ক্যামেরা রয়েছে। এই মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি ডেপ্থ সেনসরের ক্যামেরাও থাকছে। ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি বা সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: ৬০০০ mAh ব্যাটারি রয়েছে। যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১০ ওয়াট রিচার্জ চার্জিং সাপোর্ট করে। এই মোবাইলটিতে মাত্র ২১ মিনিটেই ০ থেকে ৫০ শতাংশ চার্জ করা সম্ভব।
টেকনো তার আগের ফোনগুলির ক্ষেত্রের ডিজাইনের ওপর জোর দিয়েছিল। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। এই মোবাইলে একটি অভিনব ডিজাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে। মোবাইলের রিয়ার প্যানেলে অনেকগুলি লাইন দিয়ে এমন একটি ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে যা স্মার্টফোনের জগতে তাকে আলাদা করে তুলেছে।
এই মোবাইলের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ল্যাতিন আমেরিকার দেশগুলিতে শিগগির এই ৪জি স্মার্টফোন লঞ্চ করবে। তবে ভারতে কবে লঞ্চ হবে সেই কোনও খবর মেলেনি কোম্পানির সিইও।
ভাইব্রেন্ট গোল্ড ও মিটিওর ব্ল্যাক রঙের মডেল পাওয়া যাবে।
নতুন গাড়িতে ৮ লাখ টাকা ছাড়! টয়োটার ধামাকা অফার মিস করবেন না