Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সুদের হার কমাতে শুরু করল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি, কারা বেশি সুবিধা পাবেন?

রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ০.৫০ শতাংশ কমানোর ঘোষণার পর দেশের একের পর এক ব্যাঙ্ক ঋণের উপর সুদের হার (Savings and Fixed Deposit interest rate) কমাতে শুরু করেছে।

সুদের হার কমাতে শুরু করল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি, কারা বেশি সুবিধা পাবেন?

শেষ আপডেট: 9 June 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ০.৫০ শতাংশ কমানোর ঘোষণার পর দেশের একের পর এক ব্যাঙ্ক ঋণের উপর সুদের হার (Savings and Fixed Deposit interest rate) কমাতে শুরু করেছে। সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এগিয়ে রয়েছে ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank of India) ও ইউকো (UCO Bank) ব্যাঙ্ক। অন্যদিকে, বেসরকারি ক্ষেত্রে এই পথে হাঁটতে শুরু করেছে এইচডিএফসি (HDFC) ও করুর বৈশ্য ব্যাঙ্ক।

কোন ব্যাঙ্ক কত কমাল সুদ?

ব্যাঙ্ক অব বরোদা: রেপো-লিঙ্কড ঋণের সুদের হার ৮.৬৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১৫ শতাংশ করেছে।
পিএনবি ও ব্যাঙ্ক অব ইন্ডিয়া: দু’টি ব্যাঙ্কই ৮.৮৫ শতাংশ থেকে সুদ কমিয়ে ৮.৩৫ শতাংশ করেছে।
ইউকো ব্যাঙ্ক: সুদ কমিয়ে এনেছে ৮.৩০ শতাংশে, সঙ্গে MCLR-ও সব মেয়াদে ০.১০ শতাংশ করে কমিয়েছে।

বেসরকারি ক্ষেত্রে কী হচ্ছে?

এইচডিএফসি ব্যাঙ্ক এবং করুর বৈশ্য ব্যাঙ্ক ধাপে ধাপে সুদের হার কমিয়েছে। HDFC ব্যাঙ্ক সব মেয়াদের MCLR ০.১০ শতাংশ কমিয়েছে। করুর বৈশ্য ব্যাঙ্ক ৬ মাসের জন্য ০.১০ শতাংশ এবং ১ বছরের জন্য ০.২০ শতাংশ কমিয়েছে।

পুরনো ঋণগ্রহীতারা বেশি উপকৃত হবেন

এবারের সুদের হার কমানোর সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন পুরনো ঋণগ্রহীতারা, যাঁদের ঋণ সরাসরি রেপো রেটের সঙ্গে যুক্ত। কারণ এই ঋণগুলোর সুদ তিন মাস অন্তর পরিবর্তিত হয়। ফলে যাঁরা এই সময়ে ঋণের হারে রিসেট পাচ্ছেন, তাঁদের মাসিক কিস্তি কমে যাবে।

নতুন ঋণগ্রহীতাদের জন্য পুরো সুবিধা নাও মিলতে পারে

তবে যাঁরা এখন নতুন করে ঋণ নিতে চান, তাঁদের ক্ষেত্রে সুদ কিছুটা কমলেও ব্যাঙ্কগুলি বাড়তি মার্জিন ধার্য করতে পারে, যাতে তারা লাভ বজায় রাখতে পারে।

এফডি সুদ কমতে পারে

ঋণের সুদের হার কমলে আমানতের সুদও কমে যেতে পারে। অনেক ব্যাঙ্ক ইতিমধ্যেই এফডির সুদ ০.৩০ থেকে ০.৭০ শতাংশ কমাতে শুরু করেছে।

RBI-এর সিদ্ধান্তের জেরে বাজারে সহজে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। পুরনো ঋণগ্রহীতারা সরাসরি উপকৃত হচ্ছেন। নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রেও সুবিধা থাকছে, তবে আমানতকারীদের জন্য আগামী দিনে এফডির সুদ কমার সম্ভাবনা রয়েছে।


```