Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মোদীর শপথের পরদিনই আম্বানি-আদানির শেয়ারদর চড়ল, বাজারেও বিরাট লাফ

এগিয়ে রয়েছে আম্বানি গোষ্ঠীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

মোদীর শপথের পরদিনই আম্বানি-আদানির শেয়ারদর চড়ল, বাজারেও বিরাট লাফ

সোমবার দিনের শুরুতেই ক্ষতি একলাফে সামলে নিল শেয়ার বাজার

শেষ আপডেট: 10 June 2024 10:43

দ্য ওয়াল ব্যুরো: ভোটের ফলপ্রকাশের দিন সকালে যে ধস নেমেছিল, সোমবার দিনের শুরুতেই সেই ক্ষতি একলাফে সামলে নিল শেয়ার বাজার। কারণ, মোদী থ্রি পয়েন্ট নট সরকার গঠন। এদিন বাজার খুলতেই স্টক মার্কেট সর্বকালের উচ্চতায় পৌঁছে যায়। তৃতীয় মোদী সরকার রবিবার শপথ নেওয়ায় সেনসেক্স সোমবার সকালেই ৭৬,৭৩০ পয়েন্ট এবং নিফটি ২৩,৩২০ পয়েন্ট দিয়ে বাজার খোলে।

এদিন তথ্যপ্রযুক্তি, মেটাল এবং ভোগ্যপণ্য উৎপাদক কোম্পানিগুলির শেয়ার ছাড়া প্রায় সবকটিই তালিকাভুক্ত শেয়ার সবুজ হয়ে ছিল। এর মধ্যে এগিয়ে রয়েছে আম্বানি গোষ্ঠীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড। সকালে বাজার খুলতেই এনএসই নিফটি ৫০ ছিল ৯১.৯০ পয়েন্ট অথবা ০.৩৯ শতাংশ বেশি। অন্যদিকে বিএসই সেনসেক্স ছিল ২৩৩.১১ পয়েন্ট অথবা ০.৩০ শতাংশ বেশি।

আদানি পোর্টস, পাওয়ার গ্রিড কর্পোরেশন, বাজাজ অটো, কোল ইন্ডিয়া এবং শ্রীরাম ফিনান্স নিফটিতে বিশাল লাভবানের জায়গায় রয়েছে। চড়চড় করে বাড়ছে এদের শেয়ার দর। নিফটিতে সব থেকে বড় পতন হয়েছে টেক মাহিন্দ্রা, ইনফোসিস, ডঃ রেড্ডিস ল্যাব, হিন্ডালকো-র।


```