Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেডমি কে সিরিজে মিলবে উন্নত প্রসেসর! বিদ্যুৎগতিতে ছুটবে ফোন

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলের প্রসেসর নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। ক্যামেরা, ব্যাটারির দিকে ঝুঁকতে গিয়ে অনেকেই প্রসেসরের বিষয়টি এড়িয়ে যান। কিন্তু যেকোনও স্মার্টফোনে প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রসেসর দুনিয়ায় অন্যতম হল কোয়ালকম (Qual

রেডমি কে সিরিজে মিলবে উন্নত প্রসেসর! বিদ্যুৎগতিতে ছুটবে ফোন

শেষ আপডেট: 19 June 2023 16:48

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলের প্রসেসর নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। ক্যামেরা, ব্যাটারির দিকে ঝুঁকতে গিয়ে অনেকেই প্রসেসরের বিষয়টি এড়িয়ে যান। কিন্তু যেকোনও স্মার্টফোনে প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রসেসর দুনিয়ায় অন্যতম হল কোয়ালকম (Qualcomm)। এবার সেই সংস্থাই তাদের পরবর্তী আপডেট নিয়ে আসতে চলেছে। Snapdragon 8 Gen 3 প্রসেসর নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। মোবাইলপ্রেমীদের জন্য যেটা সবচেয়ে বড় খবর সেটা হল, শাওমি তাদের ১৪ জেনারেশনে এই প্রসেসর ব্যবহার করবে। কিন্তু আপনি কি জানেন রেডমি কে সিরিজে Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করতে পারে শাওমি!

কোন মডেলে ব্যবহার হবে নতুন প্রসেসর? একাধিক টেক ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছে, Redmi K70 প্রো মডেলে Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হতে পারে।

বাজারে এখন K60 সিরিজের একাধিক মডেল রয়েছে। রেডমি কে৬০ই, রেডমি কে৬০ (স্ট্যান্ডার্ড) এবং রেডমি কে৬০ প্রো লঞ্চ করেছে। তার মধ্যে কোনওটায় Snapdragon 8 Gen 1 আবার কোনওটায় Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। কিন্তু K সিরিজের পরের মডেলে থাকবে Snapdragon 8 Gen 3।

Redmi K60 প্রো মডেলটি যদিও ভারতে লঞ্চ করেনি। তবে K70 প্রো মডেলটি ভারতে আসবে বলে দাবি করা হয়েছে। যদিও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনই বিশদে কোনও তথ্য পাওয়া যায়নি। তবুও মোবাইলটি নিয়ে মানুষের মনে কৌতূহল শুরু হয়ে গেছে।

মাহিন্দ্রা নিয়ে এল 'আর্মাডো'! এই সাঁজোয়া গাড়ি 'শক্তি' বাড়বে ভারতীয় সেনাদের


```