Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

ঘরোয়া প্রতিরক্ষা শিল্পে রেকর্ড উত্থান, তিন মাসে মিউচুয়াল ফান্ডে ৬০% লাভ

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা খাতের দীর্ঘমেয়াদি সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী হলেও শুধু এই খাতে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে। 

ঘরোয়া প্রতিরক্ষা শিল্পে রেকর্ড উত্থান, তিন মাসে মিউচুয়াল ফান্ডে ৬০% লাভ

শেষ আপডেট: 9 June 2025 13:46

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রতিরক্ষা শিল্প (defence stocks) শেয়ারবাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের জোরদার বাস্তবায়ন, সরকারি মূলধনী ব্যয় বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে প্রতিরক্ষা ক্ষেত্রে রেকর্ড উত্থান দেখা যাচ্ছে। গত তিন মাসে প্রতিরক্ষা ক্ষেত্রভিত্তিক মিউচুয়াল ফান্ডগুলি (Mutual Fund) ৬০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

শুধু গত এক মাসেই প্রতিরক্ষা খাতে ৩০ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে। কেন্দ্রের নীতিগত সহায়তা ও পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মতো সাম্প্রতিক ঘটনার ফলে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ঘিরে বিনিয়োগকারীদের উৎসাহ চোখে পড়ার মতো।

আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড-এর এগ্‌জিকিউটিভ ডিরেক্টর অর্জুন গুহ ঠাকুরতা বিজনেস টুডেকে বলেন, “গত এক মাসে প্রতিরক্ষা খাতে ৩০% এবং তিন মাসে ৬০% রিটার্ন এসেছে। যদিও এটি একটি প্রবল ঊর্ধ্বমুখী গতি, তবে অতীতে দেখা গিয়েছে যে প্রতিরক্ষা খাত চক্রাকারে ওঠানামা করে। ২০২৩ থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত দুর্দান্ত ফল করার পর এই খাত ২০২৫ সালের জানুয়ারি নাগাদ ১৫–২০ শতাংশ নেতিবাচক রিটার্নও দিয়েছে।”

কেন বাড়ছে প্রতিরক্ষা ক্ষেত্রের শেয়ারের দাম? (defence stocks in india)

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরে উত্তেজনা: সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার পর ‘নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স’ ২২% বেড়েছে (২৩ মে, ২০২৫ পর্যন্ত), যেখানে নিফটি ৫০০ মাত্র ৩% বৃদ্ধি পেয়েছে।
মিউচুয়াল ফান্ডে নজরকাড়া লাভ: মোট ৬টি অ্যাকটিভ ও প্যাসিভ প্রতিরক্ষা ফান্ড গড়ে ৫৭.৭০% রিটার্ন দিয়েছে।
Motilal Oswal Nifty India Defence ETF: ৬০.৪৯%
Motilal Oswal Defence Index Fund: ৬০.২৩%
Groww & Aditya Birla SL Funds: প্রায় ৬০%
HDFC Defence Fund (একমাত্র অ্যাকটিভ ফান্ড): ৪৫.৯৩%

রফতানিতে গতি: ২০১৩–১৪ সালে যেখানে ভারতের প্রতিরক্ষা রফতানি ছিল ৬৮৬ কোটি টাকা, ২০২৪–২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩,৬২২ কোটি টাকা। অর্থাৎ, বছরে গড়ে ৩৮% হারে বৃদ্ধি পেয়েছে।

দেশীয় উৎপাদনের জোর: মেক ইন ইন্ডিয়ার আওতায় দেশীয় নকশা, উৎপাদন এবং উন্নয়নে বিনিয়োগ বেড়েছে। এর ফলে HAL-এর মতো সংস্থার অর্ডারবুক গত তিন বছরে গড়ে ৩২% হারে বেড়েছে।

ভূরাজনৈতিক ঝুঁকি ও সরকারি ব্যয়: সীমান্ত উত্তেজনার ফলে প্রতিরক্ষা প্রস্তুতি ও সরকারি বরাদ্দ বাড়ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াচ্ছে।

বিনিয়োগে সতর্কতার বার্তা

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা খাতের দীর্ঘমেয়াদি সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী হলেও শুধু এই খাতে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, এই খাতের পারফরম্যান্স চক্রাকারে ওঠানামা করে। তাই তারা বিনিয়োগকারীদের থিমেটিক ফান্ডের বদলে বাজারভিত্তিক বা কৌশলনির্ভর ডাইভারসিফায়েড ইকুইটি ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। গুহ ঠাকুরতা বলেন, “দীর্ঘমেয়াদি দিক দিয়ে প্রতিরক্ষা খাতের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু শুধুমাত্র এক খাতে বেশি পরিমাণ লগ্নি করলে ঝুঁকি বাড়ে। তাই বিনিয়োগের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি।”


```