
শেষ আপডেট: 13 June 2023 12:32
দ্য ওয়াল ব্যুরো: মোবাইলের সঙ্গে যদি আপনি স্মার্টওয়াচ পেয়ে যান তবে কেমন হবে? ভাবছেন স্বপ্ন, কিন্তু Realme সত্যিই আপনার জন্য এই অফার নিয়ে এল। শোনা যাচ্ছে Realme 11 সিরিজের দু'টি নতুন ফোনের সঙ্গে বিনামূল্যে মিলবে একটি স্মার্টওয়াচ!
চলতি মাসের ৮ তারিখ Realme 11 Pro+ 5G এবং Realme 11 Pro 5G লঞ্চ করছে। ভারতের বাজারেও একই দিনে আসবে এই আকর্ষণীয় ফোনটি। ইতিমধ্যেই ফোনটির কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। যা একজন মোবাইল প্রেমীর জন্য যথেষ্ট নজরকাড়া। এবার জানা গেল, এই মোবাইলের সঙ্গেই সাড়ে চার হাজার টাকা দামের একটি স্মার্ট ঘড়ি পেতে পারেন গ্রাহকরা।
এক টেক ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ৮ জুন থেকে অনলাইনে শুরু হবে এই মোবাইলের প্রি-বুকিং। ১৪ জুন পর্যন্ত আপনি বুকিং করতে পারবেন। যাঁরা প্রি-অর্ডার দেবেন, তাঁরাই পাবেন Watch 2 Pro।
২০২১ সালে এই স্মার্টওয়াচটি লঞ্চ করে। তারপর থেকেই সেটি হটকেকের মতো বিক্রি হচ্ছে। এই স্মার্টওয়াচেরটি ডিসপ্লে ১.৭৫ ইঞ্চি। এছাড়াও ৯০টি স্পোর্টস মোড আছে এই ফোনে। হার্টরেট, ব্লাড অক্সিজেন মনিটরিং সিস্টেম সহ একাধিক ফিচার আছে।
Realme 11 সিরিজের স্পেসিফিকেশন:
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। রেজোলিউশন। সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট মিলবে এই মডেলে।
প্রসেসর: MediaTek Dimensity 7050।
এই মডেলের তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। ৮জিবি র্যাম+ ১২৮ জিবি স্টোরেজ, ৮জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ ও ১২জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ।
উল্লেখ্যযোগ্য বিষয় এই স্টোরেজ এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে।
ক্যামেরা: Realme 11 Pro+ 5G-র প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর+ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এতে।
Realme 11 Pro-র প্রাইমারি ক্যামেরা ১০০ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর+ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এতে।
ব্যাটারি: ৫০০০ mAh। এই মোবাইলে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই মোবাইলের দাম এখনও প্রকাশ্যে আসেনি।
এআই দিয়ে বানানো হল 'পুরুষ', তাকেই বিয়ে করলেন তরুণী! এত ভালবাসা নাকি আগে পাননি