
শেষ আপডেট: 26 June 2023 15:34
দ্য ওয়াল ব্যুরো: ওয়ান প্লাস, মোবাইলপ্রেমীদের কাছে খুবই ভরসাযোগ্য ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। এই ব্র্যান্ডের মোবাইলগুলিতে যেমন দুর্ধর্ষ ক্যামেরা থাকে, তেমনই থাকে অত্যাধুনিক ফিচারও। আইফোনের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই ব্র্যান্ড। জানা গেছে, ওয়ান প্লাস তাদের নতুন মোবাইল OnePlus 12 নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছে। সম্প্রতি এই মোবাইল সংস্থা তাদের নতুন মোবাইলের কিছু ফিচার সামনে এনেছে।
OnePlus 12-এ কী কী ফিচার থাকতে পারে?
এই মডেলের ডিসপ্লে কার্ভড অ্যামোলেড (AMOLED) হবে। এতে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে। ডিসপ্লে 2k রেজোলিউশন অফার করবে গ্রাহককে। এর ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
কেমন প্রসেসর থাকবে? জানা গেছে এই মডেলে Qualcomm Snapdragon Gen 3 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এছাড়া এই মডেলে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে। সেইসঙ্গে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
এই মডেলে ট্রিপল ক্যামেরার ফেসিলিটি থাকছে। এতে ৫০ মেগাপিক্সেলের সনি আই এমএক্স৯-সিরিজের প্রাইমারি ক্যামেরা থাকছে, সেইসঙ্গে একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে শোনা যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসেই এই মোবাইল লঞ্চ হতে পারে।
মোবাইলের ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে? লেন্স পরিষ্কার করতে ভুলেও এইসব কাজ করবেন না