Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেপ্টেম্বর ধামাকা: চারটি নতুন ফোন লঞ্চ হচ্ছে ভারতে! কোনটায় কী কী ফিচার, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মোবাইলের বাজারে তুফান তুলতে সেপ্টেম্বরেই লঞ্চ হচ্ছে চার-চারটি বিভিন্ন ব্র্যান্ডের নতুন মডেল (New Mobiles in September)! অক্টোবরেই শুরু পুজোর মরশুম। তার আগে অনেকেরই নতুন ফোন কেনার ইচ্ছে থাকে, তাঁদের জন্য রইল কিছু সে

সেপ্টেম্বর ধামাকা: চারটি নতুন ফোন লঞ্চ হচ্ছে ভারতে! কোনটায় কী কী ফিচার, জেনে নিন

শেষ আপডেট: 28 August 2023 18:38

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মোবাইলের বাজারে তুফান তুলতে সেপ্টেম্বরেই লঞ্চ হচ্ছে চার-চারটি বিভিন্ন ব্র্যান্ডের নতুন মডেল (New Mobiles in September)! অক্টোবরেই শুরু পুজোর মরশুম। তার আগে অনেকেরই নতুন ফোন কেনার ইচ্ছে থাকে, তাঁদের জন্য রইল কিছু সেরা বিকল্প।

অ্যাপেল আইফোন ১৫ সিরিজ (Apple 15 Series)

বহু প্রতীক্ষিত আইফোনের ১৫ সিরিজ সেপ্টেম্বরেই লঞ্চ করতে চলেছে অ্যাপেল। আগামী ১২ সেপ্টেম্বর এই সিরিজের চারটি মডেল লঞ্চ করবে। iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Ultra--- এই চার মডেল বাজার কাঁপাতে আসছে। এই সিরিজের দাম শুরু ৭০ হাজার টাকা থেকে। ১৪ সিরিজকে টেক্কা দিতে তৈরি এই মডেলগুলি।

iPhone 15 series battery capacities, new colour options leaked

অনার ৯০ (Honor 90)

দুর্দান্ত ক্যামেরা সেটআপ নিয়ে আছে Honor-এর এই নতুন মডেল। যাঁরা ছবি তুলতে ভালবাসেন তাঁদের জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে এটি। ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে এবং সেইসঙ্গে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করবে গ্রাহকদের। ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এতে। এছাড়াও ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকছে Honor 90 তে।

সম্ভাব্য দাম: ৩৫,০০০ টাকা।

HONOR 90 Review - 2 Weeks Later, Still Hitting The Sweet Spots

স্যামসাং গ্যালাক্সি এস২৩ (Samsung Galaxy S23)

বহু প্রতীক্ষিত স্যামসাংয়ের এই মডেলটি লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। এতে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে, যায় রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এতে থাকছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করা হবে এতে।

সম্ভাব্য দাম: ৫০,০০০ টাকার বেশি

Samsung Galaxy S23 Review: A thing of beauty with power, but reasonable? -  The Hindu

মোটো জি৮৪ ৫জি (New Mobiles in September)

৩০ হাজার টাকার নীচে যাঁরা ফোন কিনবেন বলে ভাবছেন, তাঁদের কাছে এই মোবাইল অন্যতম সেরা বিকল্প হতে পারে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ পি-ওলেড ডিসপ্লে থাকছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দেওয়া হবে বলে, কোম্পানি সূত্রে খবর।

Motorola Moto G84 5G launching on September 1 in India, Specs Confirmed -  Gizmochina

২ বিলিয়নের বেশি মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ মোবাইল উৎপাদন! বিশ্বে বড় জায়গায় ভারত


```