Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ব্যাটারি লাইফ অনেক বেশি! আইফোন ১৪ সিরিজকে টক্কর দেবে আইফোন ১৫ সিরিজ

দ্য ওয়াল ব্যুরো: আইফোন ১৪-র পর এবার আইফোন ১৫ সিরিজ নিয়েও মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। আগামী সেপ্টেম্বর মাসেই আইফোন ১৫ সিরিজ লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, এই সিরিজের চারটি মডেল লঞ্চ হতে পারে একসঙ্গে। সেই তালিকায় রয়েছে iPhone 15,

ব্যাটারি লাইফ অনেক বেশি! আইফোন ১৪ সিরিজকে টক্কর দেবে আইফোন ১৫ সিরিজ

শেষ আপডেট: 6 July 2023 12:58

দ্য ওয়াল ব্যুরো: আইফোন ১৪-র পর এবার আইফোন ১৫ সিরিজ নিয়েও মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। আগামী সেপ্টেম্বর মাসেই আইফোন ১৫ সিরিজ লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, এই সিরিজের চারটি মডেল লঞ্চ হতে পারে একসঙ্গে। সেই তালিকায় রয়েছে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, এবং iPhone 15 Pro Max।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সিরিজে আইফোন-১৪ সিরিজের মোবাইলগুলির মতোই হতে চলেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ব্যাটারি ক্যাপাসিটি ও ব্যাটারি লাইফ আইফোন ১৪ সিরিজের থেকে আরও বেশি হবে।

কোন কোন মডেলে কেমন ব্যাটারি লাইফ থাকছে?

আইফোন ১৪-র ব্যাটারি ক্যাপাসিটি ছিল 3,279 mAh। সেখানে আইফোন ১৫-তে অফার করা হচ্ছে 3,877 mAh ব্যাটারি।

আইফোন ১৪ প্লাস মডেলের থেকে আইফোন ১৫ প্লাসে ব্যাটারি ক্যাপাসিটি বেশি। নতুন মডেলে থাকছে 4,912 mAh ব্যাটারি।

আইফোন ১৪ প্রো ও আইফোন ১৫ প্রো-র ব্যাটারি ক্যাপাসিটি একই, 3,200 mAh।

এবার আসা যাক, আইফোন ১৫ প্রো ম্যাক্স-র কথায়। এই মডেলের ব্যাটারি 4,852 mAh।

এছাড়াও আইফোন ১৫ সিরিজে আরও অনেক নতুন ফিচার পাওয়া যাবে। iPhone 15 ও iPhone 15 Plus-এ মিলবে লাইটনিং চার্জিং পোর্ট। আর প্রো মডেলগুলিতে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকবে বলে জানা গেছে। এছাড়াও এই দুই মডেলে থাকছে ২৫৬ জিবির স্টোরেজ। অন্যদিকে, iPhone 15 ও iPhone 15 Plus-এ থাকছে ১২৮ জিবির স্টোরেজ।

A16 Bionic চিপসেট ব্যবহার করা হবে iPhone 15 ও iPhone 15 Plus মডেল দুটিতে। বাকি প্রো মডেলে থাকবে A17 Bionic চিপসেট। এছাড়াও আইফোন ১৫ সিরিজের সব মডেলে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন থাকতে পারে। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স— এই দুই মডেলে নতুন আপগ্রেডেড বাটন ডিজাইন থাকবে। সেইসঙ্গে আইফোন ১৫ সিরিজে পেরিস্কোপ এবং নতুন অ্যাকশন বাটন কন্ট্রোল থাকতে পারে।

চোখধাঁধানো লুক, সঙ্গে দুর্দান্ত মাইলেজ! মারুতি সুজুকির নতুন গাড়ি ঘিরে উন্মাদনা তুঙ্গে


```