Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিড অতিমহামারীর মধ্যেই ব্রিটেনে কয়েকটি খেলনার দোকান খুলছেন মুকেশ অম্বানী

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে কোভিড অতিমহামারী শুরু হওয়ার অল্প আগে লন্ডনে একটি বহু পুরানো খেলনার কোম্পানি কিনেছিল রিলায়েন্স। তার নাম হ্যামলিস অব লন্ডন লিমিটেড। ১৭৬০ সালে উইলিয়াম হ্যামলি নামে এক ব্যক্তি ওই কোম্পানি প্রতিষ্ঠা করেন। সংস্থাটি কে

কোভিড অতিমহামারীর মধ্যেই ব্রিটেনে কয়েকটি খেলনার দোকান খুলছেন মুকেশ অম্বানী

শেষ আপডেট: 26 August 2020 09:49

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে কোভিড অতিমহামারী শুরু হওয়ার অল্প আগে লন্ডনে একটি বহু পুরানো খেলনার কোম্পানি কিনেছিল রিলায়েন্স। তার নাম হ্যামলিস অব লন্ডন লিমিটেড। ১৭৬০ সালে উইলিয়াম হ্যামলি নামে এক ব্যক্তি ওই কোম্পানি প্রতিষ্ঠা করেন। সংস্থাটি কেনা হয়েছিল রিলায়েন্স ব্র্যান্ডসের নামে। দাম দিতে হয়েছিল ৯ কোটি ২০ লক্ষ ডলার। অর্থাৎ ৬৮৩ কোটি ২৩ লক্ষ ৯৮ হাজার ৪০০ টাকা। রিলায়েন্স স্থির করেছে কোভিড অতিমহামারীর মধ্যেই লন্ডনে হ্যামলিসের দোকানটিকে ঢেলে সাজাবে। সেই দোকানে ইয়ো ইয়ো থেকে শুরু করে খেলনা এরোপ্লেন, সবই পাওয়া যায়। একইসঙ্গে লন্ডনে ও অন্যত্র হ্যামলিসের আরও কয়েকটি দোকান খোলারও পরিকল্পনা আছে রিলায়েন্সের। গত ১৫ বছরে চারবার হাতবদল হয়েছে হ্যামলি। এর আগের তিন মালিক কোম্পানিটিকে লাভজনক করে তুলতে পারেনি। এমনিতেই অতিমহামারীর জন্য খেলনার বিক্রি কমেছে। তার ওপরে অনেকে অনলাইনে খেলনার অর্ডার দিচ্ছেন। ফলে খেলনার দোকান চালানো ক্রমশ হয়ে পড়ছে অলাভজনক। ব্রিটেনে খেলনার অন্যান্য পাইকারি ব্যবসায়ী অনেক দোকান বন্ধ করে দিচ্ছেন। খেলনা শিল্পে প্রায় ৩৫ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। কোম্পানিগুলি অনলাইন বিক্রির ওপরে নির্ভরশীল হয়ে পড়ছে। এই অবস্থায় নতুন করে খেলনার দোকান খুলতে চলেছেন মুকেশ অম্বানী। রিলায়েন্স ব্র্যান্ডসের গ্লোবাল রিটেল বিজনেসের সিইও সুমিত যাদব বলেন, কেউ যেন না ভাবে আমরা বোকার মতো কাজ করছি। আমরা আত্মবিশ্বাসী। তাই অতিমহামারীর মধ্যেই নতুন দোকান খুলছি। ফ্রান্সের লুডেন্ডো গ্রুপ এর আগে হ্যামলিস অব লন্ডন সংস্থাটি কিনেছিল। তারপর ওই সংস্থা যায় চিনের সি ব্যানার ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডের হাতে। দু'টি সংস্থাই হ্যামলিস চালাতে ব্যর্থ হয়েছে। কিন্তু রিলায়েন্স আশাবাদী। গত এক দশক ধরে তারা ভারতে হ্যামলিসের ফ্রাঞ্চাইজি। ওই সংস্থার প্রতি রিলায়েন্সের বিশেষ আকর্ষণ আছে। এখন মোট ১৬ টি দেশে ১৭৯ টি দোকান রয়েছে হ্যামলিসের। বেশ কয়েক বছর ধরে সংস্থাটি লাভের মুখ দেখেনি। ২০১৯ সালে তার ক্ষতি হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ডলার। রিলায়েন্স এখন লন্ডনের রিজেন্ট স্ট্রিটে হ্যামলিসের সাততলা দোকানটিকে নতুন করে সাজাচ্ছে। এর পাশাপাশি ব্রিটেনের ম্যানচেস্টার, লিভারপুল ও নিউ ক্যাসল, পশ্চিম ইউরোপের অন্যান্য দেশ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আছে রিলায়েন্সের। চলতি বছরের শেষে অনলাইনেও খেলনা বিক্রি শুরু করবে হ্যামলি।

```