Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক চার্জেই ৫৫০ কিলোমিটার ছুটবে, সামনে এল মারুতি সুজুকির ইলেকট্রিক গাড়ির নতুন লুক

দ্য ওয়াল ব্যুরো: দিনেদিনে ভারতের বাজারে বাড়ছে ইলেকট্রিক গাড়ির সংখ্যা। একে অপরকে টক্কর দিতে সব গাড়ি প্রস্তুতকারী কোম্পানিই প্রায়ই নতুন নতুন সম্ভার আনছে বাজারে। মারুতি সুজুকি সম্প্রতি তাদের নতুন ইলেকট্রিক গাড়ির কথা ঘোষণা করেছিল অটো এক্

এক চার্জেই ৫৫০ কিলোমিটার ছুটবে, সামনে এল মারুতি সুজুকির ইলেকট্রিক গাড়ির নতুন লুক

শেষ আপডেট: 26 June 2023 15:46

দ্য ওয়াল ব্যুরো: দিনেদিনে ভারতের বাজারে বাড়ছে ইলেকট্রিক গাড়ির সংখ্যা। একে অপরকে টক্কর দিতে সব গাড়ি প্রস্তুতকারী কোম্পানিই প্রায়ই নতুন নতুন সম্ভার আনছে বাজারে। মারুতি সুজুকি সম্প্রতি তাদের নতুন ইলেকট্রিক গাড়ির কথা ঘোষণা করেছিল অটো এক্সপোতে। সেই গাড়িরই নয়া লুক প্রকাশ্যে এসেছে।

মারুতি সুজুকির এই নতুন বৈদ্যুতিক গাড়ির নাম Maruti Suzuki EVX। লুক এবং ডিজাইনের দিক থেকে গ্র্যান্ড ভিটারা এবং ফ্রাঙ্কসের মতোই অনেকটা, কিন্তু ফিচারের দিক থেকে বেশ আলাদা। এটাই মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক গাড়ি হতে চলেছে। শোনা যাচ্ছে ২০২৫ সালে গাড়িটি ভারতের বাজারে আসবে।

মূলত, EVX হল ইন্দো-জাপানি কোম্পানির একটি গাড়ি। সেই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে মারুতি সুজুকি ভবিষ্যতে WagonR EV, Franks EV এবং Baleno EV-এর মতো গাড়িগুলি আনতে পারে।

গাড়িটিতে অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে। যা ক্রেতাদের উৎসাহিত করবে বলে আশাবাদী সংস্থা। তবে এখনও গাড়িটির সম্পূর্ণ ফিচার সম্পর্কে জানা না গেলেও, কিছু তথ্য মিলেছে। এই গাড়িতে 60 kWh ব্যাটারি ব্যাকআপ ব্যবহার করা হচ্ছে, যা এক চার্জেই ৫৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

গাড়িতে মাল্টিস্পোক সিলভার অ্যালয় হুইল রয়েছে। টেললাইট, ভিনটেজ-স্টাইলের হেডলাইট, এসি ভেন্ট সহ একটি টু-স্পোক স্টিয়ারিং হুইল ইত্যাদি ফিচার থাকছে। সেইসঙ্গে গাড়ির মধ্যে অনেকটা জায়গা রাখা হয়েছে, যাতে সওয়ারিরা খুব আরামদায়কভাবে বসে যাতায়াত করতে পারবেন। গাড়ির কেমন দাম হতে পারে সেই নিয়ে এখনই কোনও তথ্য জানায়নি মারুতি সুজুকি।

OnePlus 12: নিমেষে মোবাইল ফুল চার্জড, ঝকঝকে ছবিও উঠবে ওয়ান প্লাসের নতুন মডেলে


```