Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সামান্য বাড়ল, ভোটের বছরে কত হল

এবার বৃদ্ধির পরিমাণ সামান্য হলেও বিগত বছরগুলির সুদের হারের সঙ্গে তুলনা করলে কর্মচারীদের জন্য তা সুখবরই বটে। সুদের হার কমতে কমতে ২০২১-’২২ অর্থ বছরে ৮.১ শতাংশে নেমে গিয়েছিল যা ছিল তার আগের চার দশকের মধ্যে সর্বনিম্ন। সেখান থেকে ৮.২৫ শতাংশ করার পথে প্রথমে ৮.১০, তারপর ৮.১৫ শতাংশ করা হয়েছিল।

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সামান্য বাড়ল, ভোটের বছরে কত হল

শেষ আপডেট: 10 February 2024 14:28

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের জন্য সুখবর দিল কর্মচারী ভবিষ্য নিধি বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। শনিবার ওই সরকারি সংস্থা জানিয়েছে, বিদায়ী অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরের জন্য প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থের উপর ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। গত আর্থিক বছরে (২০২২-’২৩) যার পরিমাণ ছিল ৮.১৫ শতাংশ। 

এবার বৃদ্ধির পরিমাণ সামান্য হলেও বিগত বছরগুলির সুদের হারের সঙ্গে তুলনা করলে কর্মচারীদের জন্য তা সুখবরই বটে। সুদের হার কমতে কমতে ২০২১-’২২ অর্থ বছরে ৮.১ শতাংশে নেমে গিয়েছিল যা ছিল তার আগের চার দশকের মধ্যে সর্বনিম্ন। সেখান থেকে ৮.২৫ শতাংশ করার পথে প্রথমে ৮.১০, তারপর ৮.১৫ শতাংশ করা হয়েছিল।

শনিবার প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের বৈঠকে তা বৃদ্ধি করে ৮.২৫ শতাংশ করার প্রস্তাব পাশ হয়েছে। এবার অর্থমন্ত্রক সবুজ সংকেত দিলে গত বছরের ১ এপ্রিল থেকে এই খাতে জমা অর্থের উপর নয়া হারে সুদ দেওয়া হবে। সাধারণত, ট্রাস্টের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে থাকে অর্থমন্ত্রক। একই হারে সুদ মিলবে পিপিএফ স্কিমেও।

কোনও কোনও মহল মনে করছে, লোকসভা ভোট আসন্ন। তাই কর্মচারী এবং পিপিএফের গ্রাহকদের খুশি করার চেষ্টা হল এই সিদ্ধান্তের মাধ্যমে। কারণ যে আর্থিক পরিস্থিতির কারণে সুদের হার ক্রমশ নিম্নগামী করা হয়েছিল সেই অবস্থা এখনও বহাল আছে। নির্বাচনের পর সুদের হার অপরিবর্তিত থাকবে কি না তার উপর কর্মচারীদের লাভ-লোকসান অনেকটা নির্ভর করবে।


```