Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

EV Bikes: জোর টক্কর দেশের দু’চাকার ইভি বাজারে, বাজাজকে পিছনে ফেলে ফের শীর্ষে টিভিএস মোটর

দু’চাকার ইভি বাজারে নভেম্বরে আবারও শীর্ষে টিভিএস মোটর। পিছিয়ে গেল বাজাজ এবং বড় ধাক্কা খেল ওলা ইলেকট্রিক। যাত্রীবাহী ইভি বিভাগেও টেসলার মৃদু অগ্রগতি।

EV Bikes: জোর টক্কর দেশের দু’চাকার ইভি বাজারে, বাজাজকে পিছনে ফেলে ফের শীর্ষে টিভিএস মোটর

শেষ আপডেট: 9 December 2025 18:41

দেবপ্রিয় সেনগুপ্ত

এক মাসের ব্যবধানে বাজাজ অটোকে পিছনে ফেলে ফের সেই বাজারের শীর্ষ স্থান দখল করল দক্ষিণ ভারত-ভিত্তিক টিভিএস মোটর। দৌড়ে অনেকটাই পিছনে চলে গিয়েছে এক সময়ে বাজারে ‘সেনসেশন’ ফেলে দেওয়া ওলা ইলেকট্রিক।

দীর্ঘ দিন ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে জোর দিয়ে চলছে কেন্দ্র। কিন্তু তিন চাকা ছাড়া অন্যান্য গাড়ির বাজার—যেমন যাত্রীবাহী (প্যাসেঞ্জার ভেহিকলস), দু’চাকা কিংবা যাত্রবাহী (বাস ও পণ্যবাহী ছোট গাড়ি)—এই মোট বাজারে বৈদ্যুতিক গাড়ির অংশীদারি এখনও দশ শতাংশের অনেক কম। শিল্পের পরিভাষায় যাকে বলে ‘সিঙ্গল ডিজিট’। তবে তার মধ্যেও বাড়ছে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজার। জ্বালানি তেলের চেয়ে বৈদ্যুতিক গাড়ি চালানোর খরচ অনেক কম। উপরন্তু যাত্রীবাহী ধরনের গাড়ির দাম ততটা চড়া না হওয়ায় সব মিলিয়ে সাধ এবং সাধ্য মেলানো অপেক্ষাকৃত সহজ।

সরকারি তথ্যের ভিত্তিতে প্রতি মাসে শোরুম থেকে ক্রেতার গাড়ি কেনার খতিয়ানের হিসেব কষে ডিলারদের সংগঠন—ফাডা (ফেডারেশন অব ডিলার্স অ্যাসোসিয়েশন)। তেলঙ্গানা বাদে দেশের ১৪৫৯টি আরটিও (রিজিওনাল ট্রাফিক অথরিটি)-র মধ্যে ১৪০১টি থেকে প্রাপ্ত ওই পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি হিসেবে দেখা যাচ্ছে, অক্টোবরে টিভিএস-কে পিছনে ফেলে বাজাজ অটো প্রথম স্থান দখল করলেও নভেম্বরে তাদের সেই তকমা হাতছাড়া হয়েছে।

এখানে বলে রাখা ভাল—গাড়ি বিক্রি বেশি বা কম শুধু জনপ্রিয়তা বা কোনও একটি গুণগত মাপকাঠির উপর নির্ভর করে স্থির হয় না। এই লেখার উদ্দেশ্যও এই নয় যে বেশি বিক্রি হওয়া কোনও ব্র্যান্ডের পক্ষে বার্তা দেওয়া। গাড়ির গুণগত মানের পাশাপাশি সেটির চেহারা বা ‘লুক’, নানা আকর্ষণীয় অফার, দেশের কত বেশি জায়গায় সেটি সহজলভ্য, সার্ভিস সেন্টার কতগুলি—এসব বহুবিধ কারণেই চাহিদা নির্ভর করে। কোনও গাড়ি ভাল এবং আকর্ষণীয় হলেও প্রতিযোগীদের মতো বহু জায়গায় এখনও ডিলার বা শোরুম না থাকলে বিক্রিতে পিছিয়ে পড়তে পারে।

যাই হোক, গত কয়েক বছর ধরে আস্তে আস্তে দেশের বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বাজারে ডানা মেলছিল বজাজ অটো, টিভিএস মোটর, মহীন্দ্রার মতো দীর্ঘদিনের গাড়ি সংস্থাগুলি। গোড়ায় ওলা ইলেকট্রিক হইহই করে নামলেও ওই সংস্থাগুলি দ্রুত সেই নবীনকে ধরে ফেলে এবং কিছুটা হলেও পিছনে ফেলে দেয়।

জিএসটি হ্রাস পেট্রল বা ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে দামে যতটা সুবিধা এনে দিয়েছিল, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সেই করের হার একই থাকায় বাড়তি কোনও সুবিধা মেলেনি। তবুও এবারের উৎসবের মরসুম— পুজো, নবরাত্রি, দীপাবলির সময়ে— সব ধরনের গাড়ি বিক্রিতেই অনেকটা গতি আনে।

গত অক্টোবরে দেশে বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রিতে টিভিএস-কে পিছনে ফেলে দেয় বজাজ অটো। বস্তুত সেপ্টেম্বরের চেয়ে সে মাসে বজাজের বিক্রি একলাফে অনেকটাই বাড়ে। নভেম্বরে বজাজের বিক্রি কিছুটা পড়লেও সামান্য বেড়েছে টিভিএসের বিক্রি। আর সেই সঙ্গে তারা ফের ছিনিয়ে নিয়েছে প্রথম স্থানটি। তবে বেশিরভাগ সংস্থার বৈদ্যুতিক দু’চাকার বিক্রি গত মাসে কমেছে। গাড়ি শিল্প সূত্রের ইঙ্গিত—উৎসবের মরসুমের বাড়তি চাহিদার পরে বাজার কিছুটা স্তিমিত হয়। এটি তারই প্রতিফলন। (সঙ্গের সারণীতে পরিসংখ্যান)

fada

অন্যদিকে, যাত্রীবাহী গাড়ির বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে ভারতীয় বহুজাতিক টাটা মোটরস। দ্বিতীয় জায়গাটিও রয়েছে ভারতে ব্রিটিশ ব্র্যান্ড এমজি মোটর কিনে নেওয়া জিন্দল গোষ্ঠীর হাতে। (সারণীতে বিস্তারিত)

মার্কিন বহুজাতিক এবং ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার ভারতে আসা নিয়ে এক সময় বিস্তর জলঘোলা হয়েছিল। ফাডার তথ্য বলছে—গুটি গুটি পায়ে ভারতে জায়গা তৈরি করার চেষ্টা করছে সংস্থাটি। মোট বিক্রি নামমাত্র হলেও সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কিছুটা কমেছিল। তবে নভেম্বরে আবার সামান্য বেড়েছে।

(তথ্যসূত্র: ফাডা)


```