কার্যকর হল জিএসটি ২.০। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে গাড়ি, ইলেকট্রনিক্স, ওষুধ, একাধিক পণ্যের দাম কমল। দেখুন কোন কোন জিনিস মিলবে সস্তায়।

এআই দিয়ে বানানো ছবি
শেষ আপডেট: 22 September 2025 07:44
দ্য ওয়াল ব্যুরো: দেশবাসীকে নবরাত্রি ও দুর্গাপুজোর উপহার প্রধানমন্ত্রীর। আজ অর্থাৎ সোমবার থেকেই লাগু হচ্ছে জিএসটি ২.০।
রবিবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদী। জানান, নতুন এই জিএসটি সংস্কার ভারতীয় অর্থনীতির গতি বাড়াবে। একইসঙ্গে দেশবাসীকে ‘স্বদেশি’ পণ্য কেনার আহ্বান জানান তিনি। সঙ্গে হাতে হাতে মিলিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’-কে সফল করার পরামর্শ দেন রাজ্য সরকারগুলিকে।
প্রধানমন্ত্রী বলেন, ‘নবরাত্রির প্রথম দিনেই আত্মনির্ভর ভারতের পথে দেশ এক বড় পদক্ষেপ করতে চলেছে। সোমবার ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে জিএসটি ২.০। শুরু হবে জিএসটি বাঁচাও উৎসব।’ জিএসটি ২.০ কার্যকর হয়েছে, আজ থেকেই দাম কমছে ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য থেকে শুরু করে গাড়ি, একাধিক জিনিসের।
কোন কোন জিনিস সস্তা হচ্ছে? দেখে নিন
প্রধানমন্ত্রীর দাবি, এই নতুন কর ব্যবস্থার ফলে দেশের মানুষ একদিকে যেমন স্বস্তি পাবেন, অন্যদিকে দেশীয় শিল্পও আরও শক্তিশালী হবে।